
আমাদের সম্পর্কে – SagorPar

সাগরপার বাংলাভাষায় কনটেন্ট প্রকাশের একটি অনলাইন প্ল্যাটফর্ম। অন্তর্জালে বাংলা ভাষার চর্চা যেখানে ক্রমেই নিমজ্জিত হচ্ছে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়ে, সেখানে সাগরপার পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে অদম্য সাহস নিয়ে।
করোনা মহামারির উষালগ্নে ২০২০ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য থেকে যাত্রাশুরুর পর থেকে এ পর্যন্ত সাগরপার অসংখ্য উচ্চমার্গীয় প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করেছে যা সামান্য হলেও পাঠকদের চিন্তার খোরাক মিটিয়েছে। বহির্বিশ্বে ভ্রমণ ও বসবাসের চ্যালেঞ্জ, অজানা তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং সমসাময়িক বিষয় নিয়ে সাগরপারে প্রকাশিত কনটেন্টগুলোর পাঠকপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
লেখক ও সম্পাদকমণ্ডলী
লিয়াকত হোসেন খোকন — প্রধান লেখক (চলচ্চিত্র ও ভ্রমণ)
লিয়াকত হোসেন খোকন — চলচ্চিত্র ও ভ্রমণ বিষয়ে দুই বাংলার অন্যতম সেরা লেখক। ভারত ও বাংলাদেশের পুরনো দিনের সিনেমার অজানা তথ্য, সিনেমা সংশ্লিষ্ট নায়ক-নায়িকা কিংবা গায়ক-গায়িকা নিয়ে অসংখ্য প্রবন্ধ তিনি লিখেছেন বাংলাদেশের সিনেমা ম্যাগাজিন ও দৈনিক পত্রিকাগুলোর ফিচার পাতায়।
আশির দশক, নব্বইয়ের দশক এবং শূন্য দশকে বাংলাদেশের পত্রপত্রিকায় লিয়াকত হোসেন খোকনের লেখা পড়েননি — এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সিনেমা বিষয়ে তাঁর লেখা ‘চিরদিনের সুচিত্রা সেন’, ‘চিরদিনের উত্তম কুমার’, ‘চলচ্চিত্র তারকাদের বেদনার কথা’ ও ‘গানে গানে বাংলাদেশ’ বইগুলো বহুল বিক্রিত ও পাঠক সমাদৃত।
ভ্রমণেও তাঁর পদচারণা বিস্তৃত। বাংলাদেশের প্রতিটি উপজেলায় একাধিকবার ভ্রমণ করেছেন লিয়াকত হোসেন খোকন। ভ্রমণ নিয়ে তিনি লিখেছেন ‘৬৪ জেলা ভ্রমণ’, ‘বাংলাদেশ ভ্রমণ গাইড’, ‘বাংলাদেশ ভারত ভ্রমণ গাইড’, ‘ভারত-নেপাল-ভুটান ভ্রমণ’, ‘সাত ঐশ্বর্য ভ্রমণ’, ‘ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ’, ‘পৃথিবী ভ্রমণ’ —সহ অসংখ্য পুস্তক। ভ্রমণ সাহিত্য বাংলাদেশে জনপ্রিয় করতে যে কয়েকজন লেখক অগ্রণী ভূমিকা পালন করেছেন, লিয়াকত হোসেন খোকনের নাম তাদের সর্বাগ্রে থাকবে।
জন্ম ও শিক্ষা: ১৯৫৩ সালের ১৪ মার্চ পিরোজপুর শহরের রায় বাহাদুর রোডে (আদর্শপাড়া) ‘স্মৃতি ভবনে’ জন্মগ্রহণ করেন। পিতা মৃত আমির হোসেন মিয়া এবং মাতা মৃত আমেনা খাতুন। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন।
ব্যক্তিগত জীবন: বিবাহিত, সহধর্মিণী শওকত আরা ডলি।
বদরুল হুসেইন বাবু — প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক
বদরুল হুসেইন বাবু — সৃষ্টিশীলতার বিরামহীন চেষ্টায় লেখালেখির বৈচিত্র্যময় ভুবনে অনেকদিন ধরেই সক্রিয়। বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলোতে ছাড়াও বিভিন্ন ব্লগেও নিয়মিত লেখেন তিনি। জীবনঘনিষ্ঠ ফিচার ছাড়াও কবিতা, ভ্রমণগদ্য, প্রবাস, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গন নিয়ে লেখকের সক্রিয় প্রচেষ্টায় সাগরপার ক্রমেই প্রসারিত হচ্ছে বিশ্বজুড়ে।
লেখালেখির পথচলা: এক সময়ের জনপ্রিয় সিনেমা ম্যাগাজিন সাপ্তাহিক পূর্বানী-এর মাধ্যমে লেখালেখির শুরু। এরপর অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপর ফিচার লিখেছেন ইত্তেফাক, ইনকিলাব, সংবাদ, জনকণ্ঠ, ভোরের কাগজ, প্রথম আলো, আজকের কাগজ, যুগান্তর, আমারদেশ, নিউ এজ, খবর-সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় প্রতিটি দৈনিক পত্রিকায়। ক্রীড়ালেখক হিসাবে লিখেছেন সাপ্তাহিক ক্রীড়ালোক ও প্রতিচিত্র পত্রিকায়। এছাড়াও তাঁর লেখা প্রকাশিত হয়েছে ছায়াছন্দ, বেতার বাংলা, সচিত্র বাংলাদেশ-সহ বিভিন্ন সাময়িকীতে।
সাগরপার প্রতিষ্ঠা: করোনা মহামারীর ক্রান্তিলগ্নে ঘরবন্দী মানুষদের উজ্জীবিত রাখার প্রয়াস হিসাবে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আলোকপাত করতে অনলাইনে সাগরপার.কম প্রকাশ করেন বদরুল হুসেইন বাবু।
শিক্ষা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার সরকারী তিতুমীর কলেজ থেকে প্রাণিবিদ্যায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন ২০১০ সালে।
প্রকাশনা: অ্যামাজন কিন্ডলে প্রকাশিত হয়েছে তাঁর লেখা বই ‘Muhammad Yunus: The Leadership Principles of a Nobel Peace Prize Winner: The Man Who Pioneered Microfinance to Transform Millions of Lives’‘। প্রকাশের অপেক্ষায় আছে ভ্রমণবিষয়ক আরেকটি বই।
ব্যক্তিগত জীবন: বিবাহিত, স্ত্রী আসমা চৌধুরী।
অনলাইন সম্পাদক — সাগরপার
সাগরপারের অনলাইন সম্পাদকের দায়িত্ব শুধু কনটেন্ট প্রকাশ করা নয় — বরং ভাষার সঠিক ব্যবহার, তথ্যের নির্ভরযোগ্যতা এবং পাঠকের প্রয়োজনীয়তা নিশ্চিত করা। গুণগত মান ও সত্যনিষ্ঠার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই অনলাইন সম্পাদকের প্রধান লক্ষ্য। প্রতিটি লেখা যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়, যাতে পাঠক পায় নির্ভরযোগ্য ও সমৃদ্ধ একটি পড়ার অভিজ্ঞতা।
অনলাইন সম্পাদক মনে করেন — বাংলা ভাষার চর্চাকে টিকিয়ে রাখতে এবং বিশ্বদরবারে ছড়িয়ে দিতে সাহসী ও সৃজনশীল কনটেন্টের কোনো বিকল্প নেই।
সাগরপার ডেস্ক
সাগরপার ডেস্ক — প্রতিনিয়ত মৌলিক ও সৃষ্টিশীল কনটেন্ট প্রকাশের মাধ্যমে অন্তর্জালে বাংলার বিশ্বায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা বিশ্বাস করি — সত্যনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জীবনঘনিষ্ঠ লেখাই পারে পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে। সেই লক্ষ্যে প্রতিটি কনটেন্ট যাচাই-বাছাই, সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করে সাগরপার ডেস্ক।
আপনার অংশগ্রহণ: ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টার সাথে আপনিও সংযুক্ত হউন। আপনার একটু সময়, একটি শেয়ার — বাংলা ভাষার এই আয়োজনকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে।
সাগরপার ডেস্ক সবসময় উন্মুক্ত পাঠকের মতামত ও পরামর্শের জন্য। আপনিও হয়ে উঠুন সাগরপার পরিবারের অংশ। পড়ুন, শেয়ার করুন, এবং বাংলা ভাষার বিশ্বায়নে যুক্ত হোন।
আমাদের প্রতিশ্রুতি
সাগরপার.কম — শুধু একটি ওয়েবসাইট নয়, বরং বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এক নির্মল আড্ডার জায়গা, যেখানে সৃজনশীলতার স্রোতধারা বয়ে চলে অবিরাম। ডেস্কের নিষ্ঠায়, লেখকের কলমে, সম্পাদকের দূরদর্শিতায় — সাগরপার এগিয়ে চলেছে অদম্য সাহস নিয়ে।
যোগাযোগ:
ফেসবুক পেজ: https://www.facebook.com/sagorpardotcom
- ইমেইল: [email protected]
- ওয়েবসাইট: www.sagorpar.com