একটি সন্তান দুনিয়ায় আসার পর বাবা-মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি হলো তার জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ নাম নির্বাচন করা। নাম শুধু একটি পরিচয় নয়, এটি সন্তানের সারা জীবনের সাথে জড়িয়ে থাকে। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ২৮০০টিরও বেশি হিন্দু মেয়ে শিশুর নাম ও তাদের অর্থ। আমাদের এই তালিকায় রয়েছে আধুনিক নাম, ধ্রুপদী নাম, সাহিত্যিক নাম এবং ধর্মীয় নাম – যা আপনাকে আপনার কন্যা সন্তানের জন্য সঠিক নামটি বেছে নিতে সাহায্য করবে।
এই বিশাল নামের ভাণ্ডারটি আমরা বর্ণানুক্রমিকভাবে সাজিয়েছি, যাতে আপনি সহজেই আপনার পছন্দের নামটি খুঁজে পেতে পারেন। প্রতিটি নামের সাথে তার অর্থও দেওয়া আছে, যা আপনাকে নামটির গভীরতা বুঝতে সাহায্য করবে।
হিন্দু মেয়ে শিশুর নাম অ দিয়ে | অ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
অ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা অনেক সমৃদ্ধ। এখানে রয়েছে প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক নাম। চলুন দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় নাম:
-
অয়ন্তি : ভাগ্যবান
-
অয়ানা : সুন্দর ফুল
-
অপরা : বুদ্ধি, অসীম
-
অত্রিকা : সন্ধ্যায় তুলসির কাছে জ্বালানো প্রদীপ
-
অর্পিতা : যা সমর্পণ করা হয়েছে
-
অরীনা : শান্তি, পবিত্র
-
অরুণিকা : সকালের সূর্যের আলো
-
অর্চিতা : পূজনীয়
-
অপরাজিতা : যাকে পরাজিত করা যায় না, একটি ফুল
-
অনুনায়িকা : বিনম্র
-
অবনিকা : পৃথিবীর আর এক নাম
-
অনন্তা : দেবী
-
অর্জুনি : ভোরের মতো সাদা গাভী
-
অপ্সরা : খুব সুন্দর মহিলা
-
অভীতি : যে কাউকে ভয় পায় না
-
অহল্যা : যার মধ্যে কোনো খুঁত নেই, পবিত্র
-
অনুশীলা : ভালো গুণে ভরপুর
-
অনুভূতি : অনুভব করা
-
অতুলা : তুলনাহীন
-
অমীরা : রাজকুমারী, ধনী মহিলা
-
অভয়া : যে ভয় পায় না, দেবী দুর্গার নাম
-
অরুন্ধতী : ঋষি বশিষ্ঠের স্ত্রী, আকাশে সপ্তর্ষিদের সাথে হাজির থাকা নক্ষত্র
-
অক্ষরা : চিঠি, দেবী সরস্বতীর নাম
-
অবন্তিকা : বিনম্র, অনন্ত, উজ্জয়িনীর রাজকুমারী
-
অদ্বিতা : অদ্বিতীয়, সবচেয়ে সুন্দর
-
অরুণিমা : সূর্যের লালিমা
-
অশ্বিনী : এক তারার নাম
-
অমোলী : অমূল্য
-
অভিলাষা : ইচ্ছা, আকাঙ্ক্ষা
-
অপূর্বী : যার মতো আগে কেউ কখনো ছিল না
-
অক্ষদা : দেবতাদের আশীর্বাদ
-
অচলা : পৃথিবীর আর এক নাম, স্থির
-
অজিতা : যাকে কেউ জয় করতে পারে না
-
অন্বিকা : শক্তিশালী, পূর্ণ
-
অন্তরা : গানের অংশ
-
অনিন্দিতা : আনন্দে ভরপুর, খুশি
-
অনুজা : ছোট বোন
-
অনুষয়া : সূর্যোদয়
-
অতসী : নীল ফুল
-
অনামিকা : গুণী
-
অনুশ্রী : চমৎকার, দেবী লক্ষ্মীর নাম
-
অনুষ্কা : প্রেম, দয়া
-
অন্নপূর্ণা : অন্ন দান করে যে দেবী
-
অনুকৃতি : উদাহরণ
-
অন্বেষা : আগ্রহী
-
অপেক্ষা : প্রত্যাশা, আশা
-
অমরা : আকর্ষক, শুদ্ধ
-
অমোলিকা : মূল্যবান
-
অমলা : পবিত্র
আপনি কি জানেন? “অ” অক্ষর দিয়ে শুরু হওয়া নামগুলো প্রায়শই সরলতা ও পবিত্রতার প্রতীক। আপনার কন্যা সন্তানের জন্য এই অক্ষরের নাম নিয়ে ভাবতে পারেন।
হিন্দু মেয়ে শিশুর নাম আ দিয়ে | আ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
আ দিয়ে শুরু হওয়া নামগুলোর মধ্যে রয়েছে এক বিশেষ মাধুর্য। এখানে রয়েছে দেবী লক্ষ্মী ও সরস্বতীর নাম থেকে শুরু করে আধুনিক ও উচ্চারণে সাবলীল নাম:
-
আরনা : এটি দেবী লক্ষ্মীর একটি বিরল নাম, যার অর্থ হল ঢেউ বা মহাসাগর।
-
আয়েরা : সম্মানীয় ব্যক্তি, একজন সতর্ক ব্যক্তি, ধরিত্রী, এটি আবার দেবী সরস্বতীরও আরেকটি নাম।
-
আহিরা : উজ্জ্বল, দীপ্তিময়ী
-
আপ্তি : পূর্ণতা, সিদ্ধি
-
আন্না : করুণাময়ী, স্বাভাবিক মাধুর্যে পূর্ণা
-
আঁখি : নয়ন বা চোখ
-
আলিশা : সত্যবাদী, সৎ, ঈশ্বরের আশীর্বাদধন্য
-
আরজু : আশা
-
আলিফা : দয়াশীল, সহানুভূতিশীল
-
আয়ানা : স্পষ্ট দৃষ্টিভঙ্গি সম্পন্না, অনুধাবনকারিণী
-
আরিবা : সফল, বিজয়ী
-
আরিশা : ভালো কিছু সৃষ্টি করে যে
-
আতিয়া : দানকারিণী
-
আমীরা : ধনবতী নারী
-
আফরিন : মিত্রভাবাপন্না, বন্ধুসুলভ
-
আয়েশা : স্বচ্ছল, সমৃদ্ধশালিনী
-
আধুনিকা : নব্য, সাম্প্রতিক, নতুন
-
আদিরা : শক্তিশালিনী
-
আত্মিকা : যে কন্যা আত্মার মাধ্যমে সকলের সাথে সংযোগ রক্ষা করার ক্ষমতা রাখে।
-
আনন্দিতা : যে সর্বদা খুশিতে থাকে বা যাকে দেখামাত্র মন আনন্দে ভরে ওঠে।
-
আবাহনী : সূচনা সঙ্গীত
-
আভিতা : দেবী পার্বতীর আরেক নাম, একজন নির্ভীক মহিলার বর্ণনা বোঝায়।
-
আরভি : যে কন্যার জন্ম শান্তি ও স্বস্তি নিয়ে আসে, পরিশুদ্ধ জল।
-
আত্রেয়ী : অত্রিমুনির পত্নী, এক ঋষিকন্যা।
-
আকুতি : ব্যাকুলতা
-
আত্মজা : কন্যা, মেয়ে, দুহিতা
-
আল্কা : সুন্দর কেশ বিশিষ্ট নারী
-
আদরিণী : যে সকলের আদুরে
-
আদ্রিতি : দেবী দুর্গা
-
আদ্যা : দেবী দুর্গা, প্রথম শক্তি
-
আদিতা : মহাবিশ্বের উৎপত্তিস্থল
-
আধিরা : চন্দ্র
-
আরাধনা : উপাসনা
-
আঁচল : শাড়ির কিনারার সবচেয়ে আকর্ষণীয় অংশটি
-
আদর্শিনী : মায়াবাদিনী, আদর্শবাদিনী
-
আমেয়া : বাঁধনহীনা, উদার, সদাশয়া, দেবী পার্বতির আরেক নাম।
-
আদিশ্রী : গৌরবাণ্বিতা, মহামান্বিতা
-
আলোকি : উজ্জ্বল আলো
-
আরিয়ানা : রূপালি, রৌপ্যবত
-
আনিকা : রূপসী
-
আবিদা : উপাসক, ভক্ত
-
আরোহী : আরোহণকারী
-
আনিশা : ভাল বন্ধু, গভীর ভাবুক, অন্তরঙ্গ
-
আরুশি : প্রথম প্রভাত, ভোর, জ্যোতি, ভোরের লাল আভা যুক্ত আকাশ, উজ্জ্বল।
-
আনন্দি : আনন্দ, সফল, বিজয়িনী
-
আরতি : অনুরাগ, ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তের ভক্তি নিবেদনের একটি পন্থা।
-
আকাঙ্খা : ইচ্ছা, বাসনা
-
আরাধ্যা : যিনি সকলের দ্বারা পূজিতা, যার উপাসনা করা হয়।
-
আদ্রিতা : আরাধ্য
-
আভা : দীপ্তি, ঔজ্জ্বল্য
-
আস্থা : ভরসা, বিশ্বাস
-
আমিশা : সুন্দর
-
আশা : ভরসা, আকাঙ্খা
-
আকৃতি : আকার, চেহারা, রূপ, অবয়ব
-
আহূতি : আহ্বান
-
আলিয়া : উত্তম, উন্নত মর্যাদা সম্পন্না, উচ্চ, সাধুবাদ।
-
আল্পনা : নকশা
-
আনন্দময়ী : সুখে পরিপূর্ণ, আনন্দদায়িনী
-
আলোচিকা : যে নারী কোনও আলোচনা পরিচালনা করেন
-
আকাঙ্খিতা : যে নারীকে আকাঙ্খা করা হয়
-
আদ্রিকা : গগনচুম্বী সুউচ্চ গিরি শৃঙ্গের ন্যায় বৃহৎ যে নারীর হৃদয়।
-
আয়ুস্মতি : দীর্ঘজীবিনী
-
আরশি : দর্পন, আয়না
হিন্দু মেয়ে শিশুর নাম ই দিয়ে | ঈ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
ই এবং ঈ দিয়ে শুরু হওয়া নামগুলো ছোট, মধুর এবং উচ্চারণে সাবলীল। এগুলি আধুনিক ও ধ্রুপদী উভয় ধরনের হতে পারে।
-
ইলিজা : বহুমূল্য, সবচেয়ে আলাদা, মূল্যবান
-
ইমান : আস্থা, বিশ্বাস
-
ইজরা : উদার হৃদয়, সাহায্যকারিণী
-
ঈজা : যাকে ভরসা করা যায়, নিশ্চিত
-
ইনসিয়া : যে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে
-
ইমানী : ভরসাযোগ্য, সৎ, বিশ্বাসযোগ্য
-
ইল্মীরিয়া : মহিয়সী, মহামান্বিতা, প্রতাপশালিনী
-
ইরাম : স্বর্গ, স্বর্গের দরজা
-
ইনিভির : বুদ্ধিমতী, স্নেহবৎসল
-
ইকমান : এক আত্মা এক মন হৃদয়
-
ইষণা : ইচ্ছা, যার কোনও কিছুর বাসনা আছে
-
ঈশ্বরপ্রীত : ঈশ্বরের আশীর্বাদধন্যা
-
ইলিসা : পৃথিবীর রাণী
-
ইনাক্ষি : তীক্ষ্ণ দৃষ্টি আছে যে নারীর, একটি তারার নাম।
-
ইন্দুপ্রভা : চাঁদের কিরণ, জ্যোৎস্না
-
ইন্দুলেখা : বাঁকা চাঁদ, চন্দ্রকলা
-
ইলা : বুধ পত্নী, জল, বাণী, পৃথিবী
-
ইস্মিতা : ঈশ্বরপ্রেমী, বিধাতার বন্ধু
-
ইক্ষিতা : যে সকলের মাঝে দৃশ্যমান হয়ে ওঠে
-
ইলিনা : নির্মল, পবিত্র, শুদ্ধ
-
ইলোরা : আমার ঈশ্বরই হলেন আমার আলোকবর্তিকা।
-
ঈমা : অভূতপূর্ব, নূতন, অভিনব
-
ঈশ্বরী : দেবী
-
ইন্দুকান্তা : চন্দ্রের প্রিয়া, নিশীথ
-
ইরাবতী : পরীক্ষিতের স্ত্রী, একটি নদী, উত্তরের দুহিতা।
-
ইন্ধুশ্রী : পূর্ণ চন্দ্র, দেবী লক্ষ্মী, পূর্ণিমা
-
ইশ্তা : খুব কাছের, প্রিয়
-
ইশ্মা : ভাগ্যলক্ষ্মী, সৌভাগ্যবতী
-
ইড়া : ধরিত্রী
-
ইন্দুজা : চাঁদের জন্ম, যে তার চারপাশের সকলকে সর্বদা হাসিখুশি রাখে।
-
ইন্দুবালা : চন্দ্রের ন্যায় নমনীয় স্বভাবের যে কন্যা।
-
ইভা : আশ্রয়দাত্রী, প্রাণবন্ত, জীবন
-
ইকম : পুরোপুরি এক এবং অদ্বিতীয়
-
ইশান্বী : জ্ঞানের দেবী, দেবী পার্বতী
-
ইয়াসমিন : সাদা জুঁই ফুল
-
ইফফাত : পবিত্রা নারী
-
ইজদিহার : সমৃদ্ধা, উন্নতশীল, প্রস্ফুটিত
-
ইদলিকা : রাণী
-
ইলহাম : যে নারী তার চারপাশের সকলের জন্য এক অনুপ্রেরণা।
-
ইসরাত : সম্ভ্রান্ত, আনন্দদায়িনী
-
ইন্দিরা : সৌভাগ্যের দেবী, ধন ঐশ্বর্য, দেবী লক্ষী।
-
ইচ্ছা : বাসনা, প্রত্যাশা
-
ঈপ্সিতা : যে নারীকে আকাঙ্খা করা হয়েছে এমন।
-
ইন্দু : চাঁদ
-
ইধা : বুদ্ধিমত্তা এবং সূক্ষ্মদৃষ্টি সম্পন্না নারী।
-
ইচ্ছামতি : স্বেচ্ছায় প্রবৃত্তকারিণী, একটি নদীর নাম।
-
ইতি : সমাপন, সম্পূর্ণ করা
-
ইন্দুমতী : পূর্ণ চন্দ্র, ব্যক্তিত্ব দানকারিণী।
-
ইশকা : সকলেই যার বন্ধু, শত্রুহীনা।
-
ইন্দ্রাণী : ইন্দ্রের স্ত্রী
-
ঈশা : পৃথিবীর রাণী
-
ইন্দ্রজা : ইন্দ্রের কন্যা
-
ইক্ষা : যে নারীর ইন্দ্রিয় সদা সক্রিয়, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্না।
-
ইতু : এর অর্থ সূর্য, মেয়েদের নামের ক্ষেত্রে সূর্যের মত দীপ্তি আছে যে নারীর।
-
ঈশিতা : ঐশ্বর্য, পরমাত্মা
-
ইহিতা : বাসনা, অভিলাষ
-
ইরা : দক্ষের কন্যা, অগ্নি প্রজ্জ্বলনকারিণী, দেবী সরস্বতীর আরেক নাম, দয়ালু।
-
ইন্দুকলা : চন্দ্রকলা
-
ইন্দুমুখী : চাঁদের ন্যায় মুখ যে নারীর।
-
ইষ্টা : আরাধ্যা, দেবী লক্ষ্মী
-
ইহীনা : আবেগ, উৎসাহ শক্তি
-
ঈহা : আশা, প্রচেষ্টা, প্রত্যাশা
-
ইন্দুলালা : চাঁদের আলো
-
ইন্দিয়া : প্রাজ্ঞ
-
ইশানা : সমৃদ্ধশালিনী
-
ইন্দুমত্তা : পূর্ণ চন্দ্র
-
ইশানিকা : প্রত্যাশা পূরণ, উত্তর-পূর্ব কোণের অন্তর্গত।
-
ইন্দুশীতলা : চাঁদের ন্যায় স্নিগ্ধ, দেবী লক্ষ্মীর আরেক নাম।
-
ইবা : শ্রদ্ধা, সম্মান, গর্ব
-
ঈহাম : স্বত:লব্ধ জ্ঞান
-
ইমিনা : সৎ, সম্ভ্রান্ত মহিলা।
আপনার জন্য টিপস: আপনি যদি আপনার মেয়ের নাম ছোট ও আধুনিক করতে চান, তাহলে ‘ই’ বা ‘ঈ’ অক্ষরের নামগুলো বিবেচনা করতে পারেন।
হিন্দু মেয়ে শিশুর নাম উ দিয়ে | ঊ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
উ ও ঊ দিয়ে শুরু হওয়া নামগুলো কিছুটা বিরল, কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ এবং শক্তিশালী।
-
ঊষাকিরণ : ভোরের সূর্যের কিরণ
-
ঊষা : সকাল, ভোর
-
ঊর্বীনা : সখী, বন্ধু
-
ঊর্জা : এনার্জি, শক্তি, ক্ষমতা, শ্বাস
-
ঊষাশ্রী : সুন্দর, সুখদায়ী
-
উদ্ভবী : সৃষ্টি, প্রতিষ্ঠার সাথে উন্নতি করে যে।
-
উদয়শ্রী : সূর্যোদয়
-
উদয়া : সূর্যের উদয় হওয়া
-
উচ্চলা : অনুভূতি, সংবেদন
-
উত্তরা : উত্তর দিক, মহাভারতে অভিমন্যুর স্ত্রীর নাম, উচ্চতর।
-
উৎসুকা : কিহু জানার ইচ্ছা আছে যার।
-
উৎপালা : কমল, পদ্ম
-
উৎসা : বসন্ত ঋতু
-
উৎপলিনী : পদ্ম ফুলে পূর্ণ পুকুর
-
উৎপলা : পদ্ম ফুল, একটি নদীর নাম।
-
উরা : হৃদয়, পৃথিবী
-
উদ্গীতা : একটি মন্ত্র, ভগবান শিবের নাম।
-
উশিকা : দেবী পার্বতীর একটি নাম।
-
উজ্জ্বলা : উজ্জ্বল, যার থেকে জ্যোতি বেরোয়।
-
ঊর্মিমালা : তরঙ্গের মালা, স্রোতময়ী, নদী।
-
ঊর্মিলা : তরঙ্গের মালা, রামায়ণে লক্ষ্মণের স্ত্রী।
-
উপমা : প্রশংসা, সবথেকে ভালো।
-
উল্কা : আগুন, প্রদীপ, মহাজাগতিক বস্তু, প্রতিভাশালী।
-
উমা : দেবী পার্বতী, অনন্ত জ্ঞান, আলো, শান্তি।
-
উমারাণী : রাণীদের রাণী, মহারাণী।
-
উলুপী : মহাভারতে অর্জুনের চার স্ত্রীর মধ্যে একজন।
-
উপাসনা : পূজা, অর্চনা।
-
উপলা : পাথর, গহনা, একটি রত্ন।
-
উন্নিকা : স্রোত, তরঙ্গ।
-
উতারা : উচ্চতর, উত্তর, একটি তারা, রাজা বিরাটের কন্যা।
-
উমিকা : দেবী পার্বতী।
-
উন্নয়া : যার স্রোত আছে, রাত।
-
উদ্যতি : উঁচু, ক্ষমতা।
-
উস্রা : প্রথম রশ্মি, সূর্যোদয়, পৃথিবী।
-
উষ্ণা : সুন্দর নারী।
-
উশসী : ভোর বা সকাল।
-
উর্বশী : স্বর্গের অপ্সরা, খুব সুন্দর নারী।
-
উর্বী : নদী, পৃথিবী, স্বর্গ এবং পৃথিবী একযোগে।
-
উদীচী : যে সমৃদ্ধির সাথে উন্নতি লাভ করে।
-
উদীপ্তি : আলো থেকে বেরিয়ে আসে যে।
-
উর্বরা : এক অপ্সরা, পৃথিবীর এক নাম, উর্বর।
-
উদিতা : যার উদয় হয়েছে।
-
উজালা : যে আলো ছড়ায়।
-
উত্তমলীনা : পরমাত্মার প্রেমে ডুবে থাকে যে।
-
উদয়জোত : বাড়তে থাকা আলো।
-
উল্লাসিতা : মত্ত, খুশি, সুখ।
হিন্দু মেয়ে শিশুর নাম ঋ দিয়ে | ঋ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
ঋ অক্ষর দিয়ে শুরু হওয়া নামগুলো সংস্কৃত ভিত্তিক এবং খুবই অর্থবহ ও ধ্রুপদী।
-
ঋষি : ঋষি, মুনি, সাধু।
-
ঋষিমা : চাঁদের উজ্জ্বলতা, শীতল।
-
ঋতি : সমৃদ্ধি, সুরক্ষা।
-
ঋতিশা : সত্যতার দেবী, সত্য।
-
ঋতিকা : হাসিখুশি, সত্যতা।
-
ঋচিকা : নির্মাতা, যে প্রশংসা করে।
-
ঋশ্বী : সাধ্বী, পবিত্র আত্মা।
-
ঋতুজা : আবহাওয়া, সময়ের দেবী বা স্বামিনী।
-
ঋদ্ধি : ইতিবাচক, সম্পন্নতা।
-
ঋতুশ্রী : জাঁকজমক, ঋতুর সৌন্দর্য।
-
ঋষ্বিকা : সাধিকা, জ্ঞানী, বুদ্ধিমান।
-
ঋদ্ধ : সমৃদ্ধ, বৃদ্ধিপ্রাপ্ত।
-
ঋষভা : নির্দোষ, অবোধ।
-
ঋত্বিকা : সাধ্বী, সুন্দর, যোগিনী।
-
ঋক্ষিতা : সুরক্ষিত, ঈশ্বরের কৃপা।
-
ঋষিকা : জ্ঞানী, মহান।
-
ঋষিতা : সর্বোত্তম, বিশ্বাস।
-
ঋপাংশী : ঈশ্বরের অংশ, শক্তি।
-
ঋতু : আবহাওয়া, সময়।
-
ঋদ্ধিকা : সফলতা, প্রেম।
-
ঋদ্ধিতা : ভাগ্যবান, সৌভাগ্য।
-
ঋদ্ধি : সমৃদ্ধি, সৌভাগ্য।
-
ঋজুতা : সরলরেখা।
হিন্দু মেয়ে শিশুর নাম এ দিয়ে | ঐ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
এ এবং ঐ দিয়ে শুরু হওয়া নামগুলো আধুনিক ও ধ্রুপদী উভয় ধরনের। ‘ঐ’ দিয়ে নামগুলো বিশেষভাবে মিষ্টি এবং ঐশ্বর্যের কথা মনে করিয়ে দেয়।
-
ঐশ্বর্য : দেবত্ব, সম্পদ।
-
এশা : পবিত্রা, দেবী পার্বতী, প্রেম, সমৃদ্ধ জীবন।
-
একতারা : একটি মাত্র তার বিশিষ্ট বাদ্যযন্ত্র।
-
এরিনা : রঙ্গভূমি, কর্মক্ষেত্র, শান্তি।
-
একান্তিকা : বিজয়ী হওয়ার জন্যই যার জন্ম।
-
এলামতি : নবমুকুলিত বুদ্ধিমত্তা, অর্ধচন্দ্র।
-
ঐশী : ঐশ্বরিক ক্ষমতা সম্পন্না, স্বর্গ, গোলাপ ফুলের অপর নাম।
-
এলোকেশী : একরাশ খোলা চুলের নারী, মা কালী।
-
একতা : ঐক্য, মিলন।
-
ঐশিকী : ঈশ্বরের উপহার।
-
এলা : এলাচ গাছ, এলাচের মত সুবাস যার, ঈশ্বরের প্রতিজ্ঞাবদ্ধ সুন্দর, সম্পূর্ণা।
-
এলিনা : উন্নত চরিত্রের নারী, দয়ালু, বুদ্ধিদীপ্ত, শুদ্ধ।
-
ঐশানী : দেবী পার্বতীর আরেক নাম, সাহসী, পবিত্র, শক্তির দেবী।
-
এষা : যাকে কামনা করা হয়।
-
এরিশা : বক্তৃতা বা ভাষণ।
-
একা : একমাত্র, অদ্বিতীয়।
-
এনাক্ষি : হরিণের চোখ যে নারীর।
-
ঐক্যতা : সংযুক্তা, একসাথে।
-
এলী : বুদ্ধিদীপ্তা।
-
একপর্ণা : দেবী পার্বতীর বোন।
-
একাগ্রা : একদিকে মনোনিবেশকারী।
-
একচন্দ্রা : চাঁদের ন্যায় স্বরূপা, চাঁদের মত শীতল যে নারী।
-
এতা : উজ্জ্বল, ভাস্বর।
-
এলিজাবেথ : ঈশ্বরের অপরিমেয় সৃষ্টি।
-
এভিতা : জীবন।
-
এক্ষা : যুক্তিসঙ্গত, বুদ্ধিমতী, পালক, এক দেবী।
-
একাক্ষরা : একটি মাত্র অক্ষর দ্বারা নির্মিত, সর্বশক্তিময়ী, জ্ঞানী।
-
এলাক্ষী : সুন্দরী, সুন্দর চোখের নারী।
-
ঐশীতা : পবিত্র জল, নদী, যমুনা।
-
একাকিনী : একক, অদ্বিতীয়া, অনন্যা।
-
একজা : একমাত্র কন্যা।
-
ঐশিনী : লক্ষ্মী দেবী, ধনবতী।
-
এয়ানা : স্নেহময়ী, মমতা।
-
এলীনা : উজ্জ্বল আলয়, চাঁদের ন্যায়।
-
এলসী : ঈশ্বর বন্দনা।
-
এমিলিয়া : প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো নারী।
-
এলসা : তুষার এবং বরফ, ঈশ্বর প্রতিজ্ঞ, মহীয়সী।
-
এলমিনা : মহীয়সী।
-
এবাদত : প্রার্থনা।
-
এলাহি : একমাত্র, ঈশ্বরের ছায়া যার মাথার উপর থাকে।
-
এলিজা : সৃষ্টিকর্তার প্রাচুর্য।
-
এরা : আবেশ, যুগ, পৃথিবী।
-
এলিসা : ঈশ্বর প্রতিজ্ঞ।
-
এনায়া : দয়াময়ী, অপূর্ব সুন্দরী।
-
এলমা : ঈশ্বর আশ্রিতা।
-
এম্বর : মূল্যবান গয়না, বেশ সুন্দর।
-
এমা : সার্বভৌম, বিশ্বব্যাপী।
-
এঞ্জেলিনা : ঈশ্বরপ্রিয়া, দেবদূত, পবিত্র।
-
এলিতা : পরী, ডানা আছে যার।
-
এলানা : ওক গাছ।
-
এভেলিনা : আলো।
হিন্দু মেয়ে শিশুর নাম ও দিয়ে | ঔ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
ও এবং ঔ দিয়ে শুরু হওয়া নামগুলো বেশ আধুনিক ও স্বতন্ত্র। এগুলি প্রায়শই প্রকৃতি ও শক্তির সাথে সম্পর্কিত।
-
ওজস্বী : উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত।
-
ওজীতা : ফাল্গুন মাসে যে জন্মেছে।
-
ওরিন : ফুল, সীমাহীন।
-
ওর্নি : সুন্দর।
-
ঔলা : প্রথম, সর্বপ্রথম।
-
ওজারা : ধন, খাজানা।
-
ওজালা : আলো।
-
ওমাইমা : ছোট্ট রাজকুমারী, মায়ের জন্য ছোট যে।
-
ওনা : ক্ষমায় পূর্ণ, আগুন, অনুগ্রহ, একসাথে।
-
ওশা : জ্বলজ্বলে, উজ্জ্বল, দহন, উপহার।
-
ওভিয়া : ছবি আঁকা, রং করা।
-
ওদোতি : ভোর, সঞ্জীবনী।
-
ওইশা : লজ্জাবতী।
-
ওজসা : জাঁকজমক, উজ্জ্বলতা, পুরুষত্ব, অসীম ক্ষমতা, সাহস।
-
ওমিকা : দয়ালু, ভগবানের উপহার।
-
ওম্যা : সাহায্য, দয়া, সহায়তা।
-
ওস্মী : ব্যক্তিত্ব, বরফের উজ্জ্বলতা।
-
ওলীনা : উজ্জ্বল।
-
ওন্দ্রীয়া : সাহসী, নারীসুলভ, সৈনিক।
-
ওদেলা : ধনী, সঙ্গীত।
-
ওমেগা : অন্তিম, সমাপ্ত।
-
ওদযন্তা : সূর্য।
-
ওজস্বতী : উজ্জ্বলতায় পূর্ণ, গুরুত্বপূর্ণ শক্তি আছে যার, চমত্কার।
-
ওঙ্কারেশ্বরী : দেবী পার্বতী, গৌরী।
-
ওম্না : ধার্মিক, বিশুদ্ধ।
-
ওষধি : ওষুধ।
-
ওভিয়া : শিল্পী, সুন্দর অঙ্কন, পেইন্টিং।
-
ওজা : শক্তি।
-
ওবেলিয়া : শক্তির স্তম্ভ।
-
ওডেট : ঐশ্বর্যশালী, জলের কন্যা, ছোট্ট প্রজাপতি।
হিন্দু মেয়ে শিশুর নাম ক দিয়ে | খ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ক’ এবং ‘খ’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের সংখ্যা অনেক। এখানে রয়েছে ধ্রুপদী দেবীদেবীর নাম থেকে শুরু করে আধুনিক ও মিষ্টি নাম।
-
কাব্যাঞ্জলি : কবিতার অঞ্জলি।
-
কণিকা : ছোট কণা।
-
কোকিলা : কোকিল, যার গলার স্বর মিষ্টি।
-
কল্পকা : কল্পনা করা।
-
কাক্ষী : সুগন্ধ, অরণ্যে থাকে যে।
-
কঙ্কণা : যার সঙ্গীতের শক্তি রয়েছে, সঙ্গীতের দেবী, একটি হাতবন্ধনী।
-
কৃতি : সৃষ্টি, সুন্দর শিল্পকলা।
-
কুমুদ : পদ্ম ফুল।
-
কাবেরী : একটি নদী।
-
করবী : একটি ফুল।
-
করুণা : দয়া, মায়া।
-
কাকলী : ভোরবেলায় পাখির ডাক।
-
কালীকা : দেবী কালী।
-
কৌশালী : দক্ষ, নিপুণা।
-
কুসুম : ফুল।
-
কিরণ : আলো।
-
কামেলী : মৌমাছি।
-
কোহিনূর : সুন্দর, বিখ্যাত হীরা।
-
কাঞ্চনজোত : সোনালী আলো।
-
কেলী : জীবন্ত, উৎসাহে ভরা।
-
কাজল : চোখের কাজল, কালো বর্ণ।
-
করিশ্মা : জাদু, চমৎকার।
-
কাম্যা : সুন্দর, পরিশ্রমী, সফল।
-
কিয়ারা : স্পষ্ট, উজ্জ্বল।
-
কৌমুদী : চাঁদের আলো, পূর্ণিমা।
-
কুসুমিতা : ফুটেছে এমন ফুল।
-
কুনিকা : ফুল।
-
কুন্দা : একটি ফুল।
-
কস্তূরী : সুগন্ধ, হরিণের নাভির কাছে থাকা সুগন্ধি বস্তু।
-
কুমুদিনী : সাদা পদ্মে পূর্ণ পুকুর।
-
কাত্যায়নী : দেবী পার্বতীর রূপ।
-
কাশবী : উজ্জ্বল।
-
কঙ্গনা : হাতে পরা হয় এমন অলঙ্কার।
-
কামেশ্বরী : ইচ্ছা পূরণ করে যে দেবী, দেবী পার্বতী।
-
কমলা : দেবী লক্ষ্মী।
-
কমলাক্ষী : পদ্মের মতো সুন্দর চোখ যার।
-
কামাখ্যা : দেবী দুর্গা।
-
কালিন্দী : একটি নদী।
-
কলাপী : ময়ূর।
-
কাদম্বিনী : মেঘের মালা।
-
কুজা : দেবী দুর্গা, নাটক।
-
কল্পা : চিন্তা, কল্পনায় থাকে যে।
-
কল্পনা : চিন্তা, কল্পনা করা।
-
কাশী : একটি পবিত্র শহর।
-
কুহেলী : কুয়াশা।
-
কুহু : কোকিলের মিষ্টি ডাক।
-
কামিনী : সুন্দর মহিলা।
-
কিশোরী : অল্পবয়স্কা।
-
কাদম্বরী : একটি উপন্যাস।
-
কৌষিকী : দেবী দুর্গার একটি নাম, রেশম দিয়ে ঢাকা।
-
কাঞ্চন : সোনা, ধন, উজ্জল।
-
কৃপা : উপকার, দয়া, ভগবানের আশীর্বাদ।
-
কলিকা : কলি, ফুলের কুঁড়ি।
-
কোমলা : নমনীয়, সুন্দর।
-
কাব্যা : কবিতা, কবির রচনা।
-
কেতকী : একটি ফুল।
-
কৃতিকা : একটি নক্ষত্র।
-
কাঙ্ক্ষা : ইচ্ছা, মনকামনা।
-
কাশ্মীরা : কাশ্মীরে থাকে যে।
-
কৃষ্ণা : রাত, শান্তি।
-
করীনা : শুদ্ধ, নির্দোষ, নিষ্পাপ।
-
কবিতা : কবির রচনা।
-
কমলিনী : পদ্মে অধিষ্ঠান করে যে, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী।
-
কান্তা : সুন্দর, কান্ত রূপ যার।
-
কাহিনী : গল্প, উৎসাহী।
-
কায়া : শরীর, বড় বোন।
-
খ্যাতি : বিখ্যাত হওয়া, যশ।
-
খুশবু : সুগন্ধ।
-
খুশী : আনন্দ।
-
খুশালী : আনন্দ, খুশি।
-
ক্ষীরদা : ক্ষীর বা মিষ্টান্ন দান করে যে।
হিন্দু মেয়ে শিশুর নাম গ দিয়ে | ঘ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘গ’ এবং ‘ঘ’ অক্ষরের নামগুলো বেশ প্রাচীন ও ধ্রুপদী হলেও অনেকগুলো আধুনিক কালেও সমান জনপ্রিয়।
-
গুলজার : গোলাপ বর্ষণ।
-
গুলবানো : ফুলের রাজকন্যা।
-
গীনা : সুরেলা সঙ্গীত, মিষ্টি সুরের গান।
-
গুলাবী : গোলাপী রঙ, গোলাপের সুগন্ধ বিশিষ্ট।
-
গুহিকা : পাখির কূজন।
-
গিরিষী : গ্রীষ্মকাল।
-
গোদাবরী : একটি নদীর নাম।
-
গোপিকা : গো-পালিকা, রাধার আরেক নাম।
-
গুণান্বিতা : বহুগুণা সম্পন্না।
-
গীরা : ঐশ্বরিক ভাষা।
-
গৌরিতা : গরিমা।
-
গৌরাঙ্গী : সুখদায়িনী, রাধার আরেক নাম, উজ্জ্বল ফরসা নারী।
-
গঙ্গাবতী : ব্রাহ্মণের বন্ধু, ভালো কাজের।
-
গুঞ্জিকা : গুঞ্জন।
-
গাঙ্গিকা : পবিত্র, শুদ্ধ, গঙ্গা নদী, দেবী দুর্গার আরেক নাম।
-
গিরিসুতা : হিমালয় কন্যা, দেবী দুর্গা বা পার্বতী।
-
গর্বিতা : গর্বকারিনী।
-
গোমতী : একটি নদী, নমনীয় মনের।
-
গিরিবালা : দেবী পার্বতীর আরেক নাম।
-
গৌরিকা : উজ্জ্বল, সুন্দর, তরুণ নারী।
-
গুড্ডী : পুতুল।
-
গুঞ্চা : ফুলের তোড়া।
-
গরিমা : মাহাত্ম, গৌরব, গুরুত্ব, অষ্টসিদ্ধির অন্যতম।
-
গার্গী : ঋগ্বেদের টীকাকারী, প্রাচীন ভারতের শ্রেষ্ঠা বিদুষী নারী, গর্গ মুনির কন্যা।
-
গুঞ্জনা : গুণগুণরতা, কূজন।
-
গায়ত্রী : বেদমাতা, একটি বৈদিক ছন্দ, ব্রহ্মার স্ত্রী।
-
গৌরী : উজ্জ্বল গৌর বর্ণা নারী, দুর্দান্ত, সুন্দর, দেবী পার্বতী।
-
গিরিজা : দেবী পার্বতী, হিমালয়কন্যা, ভগবান শঙ্করের পত্নী।
-
গঙ্গোত্রী : গঙ্গা নদীর উৎস।
-
গহনা : অলংকার, গয়না।
-
গৌতমী : মা দুর্গার আরেক নাম, দ্রোণাচার্যের স্ত্রী।
-
গীতা : হিন্দু ধর্মগ্রন্থ, ভগবদগীতা, গীত।
-
গোপা : গৌতমের স্ত্রী, গোপকন্যা।
-
গোলাপী : গোলাপ তুল্য, গোলাপ ফুলের বর্ণ যার।
-
গীতি : সঙ্গীত।
-
গঙ্গা : ভারতের পবিত্র নদী।
-
গীতাঞ্জলি : গানের অঞ্জলি।
-
গাথা : কাহিনীমূলক গীত।
-
গয়না : অলংকার, গহনা।
-
গুনগুন : মৃদু-উষ্ণ আবেগময়ী, প্রাণবন্ত।
-
ঘুংগরূ : বাদ্যযন্ত্র, ঘুমুর।
হিন্দু মেয়ে শিশুর নাম চ দিয়ে | ছ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘চ’ এবং ‘ছ’ দিয়ে শুরু হওয়া নামগুলো শোনাতেও খুব মিষ্টি এবং এদের মধ্যে রয়েছে প্রকৃতি, শিল্প ও সৌন্দর্যের নানা উপাদান।
-
চিত্রা : ছবি, চিত্র।
-
চিত্রাবলী : অনেকগুলি ছবি বা চিত্র।
-
চৈত্রা : নতুন উজ্জ্বল আলো।
-
চকোরী : চাঁদের প্রেমে মগ্ন পাখি।
-
চামেলি : একটি সুগন্ধি ফুল।
-
চম্পা : চাঁপা ফুল।
-
চাঁপা : ফুল।
-
চম্পিকা : ছোট চাঁপা ফুল।
-
চন্দনা : পাখি।
-
চন্দনিকা : ছোট, অল্প।
-
চন্দ্রকা : চাঁদ।
-
চন্দ্রকলা : চাঁদের কলা বা কিরণ।
-
চন্দ্রিমা : চাঁদের মতো।
-
চপলা : বিদ্যুৎ, চঞ্চল, লক্ষ্মী।
-
চরিত্রা : যার চরিত্র খুব ভালো।
-
চারুহাসা : যার হাসি আকর্ষণীয়, দেবী দুর্গা।
-
চারুলা : সুন্দর।
-
চারুলেখা : সুন্দর চিত্র।
-
চারুনেত্রা : যার চোখ সুন্দর।
-
চতুর্যা : বুদ্ধিমান, চতুর।
-
চাবিষ্কা : জল, আকাশ।
-
চেষ্টা : চেষ্টা করা।
-
চেতকী : সতর্ক।
-
চৈতন্যা : জাগ্রত অবস্থা, চেতনা।
-
চিকু : একটি ফল, মিষ্টি।
-
চিন্তনা : বুদ্ধিমান, বিচারশীলতা।
-
চিত্রাঙ্গদা : সুগন্ধে পূর্ণ।
-
চিত্রলেখা : ছবি।
-
চিত্রিতা : রম্য, সুন্দর।
-
চিত্ররূপা : যার রূপ চিত্রের মতো সুন্দর।
-
চুমকি : তারা, উজ্জ্বল বস্তু।
-
চন্দ্রবদনা : চাঁদের মতো মুখমণ্ডল যার।
-
চঞ্চলা : জীবন্ত, চঞ্চল, ছটফটে, দেবী লক্ষ্মী।
-
চকোর : চাঁদের মতো, একটি পাখি, সুন্দর।
-
চন্দা : চাঁদ।
-
চন্দ্রা : চাঁদ।
-
চারুমতী : বুদ্ধিমান, সুন্দর।
-
চারু : সুন্দর, পবিত্র।
-
চৈত্রী : চৈত্র মাসের পূর্ণিমা।
-
চাঁদনী : চাঁদের আলো।
-
চিন্ময়ী : সর্বোচ্চ চেতনা।
-
চারুলতা : একটি ফুলের লতা।
-
চাহনা : কিছু পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা।
-
চেতনা : বোধ, বুদ্ধি, জীবন।
-
চিরশ্রী : সর্বদা সুন্দর।
-
চন্দ্রকান্তা : চাঁদের প্রিয়, চাঁদের মণি, চাঁদের স্ত্রী।
-
চন্দ্রাবলী : চাঁদের আলো, শ্রী কৃষ্ণের সখী।
-
ছন্দা : কবিতা বা গানের ছন্দ।
-
ছায়া : প্রতিবিম্ব।
-
ছবি : প্রতিবিম্ব, চিত্র, আকৃতি।
হিন্দু মেয়ে শিশুর নাম জ দিয়ে | ঝ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘জ’ এবং ‘ঝ’ অক্ষরের নামগুলো প্রাণবন্ত ও শক্তিময়। এখানে রয়েছে দেবী দুর্গা ও নদীর নাম থেকে শুরু করে আধুনিক নাম।
-
জাহ্নবী : গঙ্গা নদী, শিক্ষিতা।
-
জুঁই : শুভ্র সুগন্ধি ফুল বিশেষ।
-
জিয়া : আলোর উৎস, দীপ্তি, রশ্মি।
-
জগদ্ধাত্রী : ত্রিভুবন ধারণকর্ত্রী, দেবী দুর্গা।
-
জনী : মাতা।
-
জ্যোৎস্না : চন্দ্রালোক।
-
জ্যোতির্ময়ী : দীপ্তিময়ী।
-
জয়তী : বিজয়ী, বিজয় সৌরভ।
-
জলঙ্গী : একটি নদীর নাম।
-
জয়লক্ষ্মী : জয়ের দেবী।
-
ঝিলিমিলি : তরঙ্গায়িত, ঝলমলে।
-
জ্বালামালিনী : দেবী দুর্গার রূপ বিশেষ।
-
জামিলা : সুন্দর, সুতনু, মার্জিত।
-
জান্নাত : স্বর্গ, পরম সুখময় স্থান।
-
ঝলক : আভাস।
-
জস্মিকা : সুগন্ধী, সুন্দর সুবাস।
-
জান : জীবন, ক্ষমতা, শক্তি।
-
জিয়া : মিষ্টি হৃদয়ের, জীবন।
-
জুন : বুদ্ধিমতী।
-
জেনি : ঈশ্বর দয়াময়ী।
-
জেসমিন : সাদা সুগন্ধি ফুল বিশেষ, জুঁইফুল।
-
জ্যাকলিন : ইশ্বর রক্ষাকর্তা।
-
ঝর্ণা : প্রস্রবণ, ফোয়ারা, নির্ঝর।
-
জলকন্যা : জলপরী।
-
ঝিলম : বেশ চনমনে ও মিষ্টি।
-
জাম্ববতী : জাম্ববনের কন্যা, শ্রীকৃষ্ণের অন্যতমা মহিষী।
-
ঝিল্লীকা : ঝিঁঝিঁপোকা।
-
জয়জয়ন্তী : ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগিণী বিশেষ।
-
ঝুমি : পৃথিবী, দেশ।
-
জয়দুর্গা : দেবী দুর্গার রূপ বিশেষ।
-
জানকী : জনকের কন্যা, সীতা দেবী।
-
জ্যোতি : দীপ্তি, প্রভা।
-
জিগীষা : জয়ের ইচ্ছা।
-
জোনাকি : রাতের আকাশে ওড়া দীপ্তিময় ক্ষুদ্র পোকা বিশেষ।
-
জলধিজা : জল, দেবী লক্ষ্মী।
-
জাতী : মালতি বা চামেলী ফুল।
-
ঝিলিক : চমক, আলোকচ্ছটা।
-
জলধি : সিন্ধু, পারাবার, সমুদ্র।
-
ঝুমুর : নৃত্য সহযোগে শৃঙ্গাররসাত্মক সঙ্গীতবিশেষ।
-
ঝিকমিক : জ্যোৎস্নার ঝিকিমিকি।
-
জপমালা : ইষ্ট মন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়।
-
জলপরী : জলদেবী।
-
জাহ্ণিকা : জাহ্ণিকা নামটি গঙ্গা নদীর নাম থেকে নেওয়া হয়েছে। ইনি হলেন ঋষি জহ্ণুর কন্যা।
-
ঝিনুক : এক প্রকার জলজ কম্বোজ জাতীয় প্রাণী।
-
জাগৃতি : সচেতনতা, জাগরণ।
-
জয়া : দেবী পার্বতী।
-
জগন্ময়ী : আদ্যাশক্তি, পরমেশ্বরী।
-
জয়িতা : বিজয়ী, জয়ী।
-
জয়ন্তী : দেবী দুর্গা, ইন্দ্রকন্যা।
-
জয়শ্রী : বিজয়লক্ষ্মী।
হিন্দু মেয়ে শিশুর নাম ট দিয়ে | ঠ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ট’ ও ‘ঠ’ অক্ষরের নামগুলো তুলনামূলকভাবে কম, তবে এগুলো আধুনিক ও স্বতন্ত্র প্রকৃতির।
-
টকেয়া : ভক্ত।
-
টাকুল : বুদ্ধিমান।
-
টরা : পাহাড়, একজন পৌরাণিক দেবী।
-
টিফনী : ঈশ্বরের অভিব্যক্তি, প্রভুকে বর্ণনা করা।
-
টিম্সী : তারার মতো জ্বলজ্বলে, উজ্জ্বল, ঝলমলে।
-
টিশা : বলিষ্ঠ সাহসী, যার ইচ্ছাশক্তি প্রবল।
-
টেগন : সুন্দর, যাকে সবার পছন্দ হয়, খুব আকর্ষণীয়।
-
টনিস্কা : সোনার মতো, একজন দেবদূত, দেবী।
-
ট্রয়ম্বিকা : দেবী দুর্গা।
-
টিনা : ছোট, মাটি, নিযুক্ত।
-
টোরা : বিদ্যুৎ, বাঘ।
-
টুসি : পুনরুজ্জীবন।
-
টিংকু : শান্তি, সাফল্য।
-
টিউলিপ : একটি ফুল, পুষ্প।
-
টিশ্যা : একটি তারা, ঝলমলে, উজ্জ্বল।
-
টুকা : ধার্মিক, সকলের প্রতি যত্নশীল।
-
টিয়া : একটি পাখি।
-
টীশা : খুশি।
হিন্দু মেয়ে শিশুর নাম ড দিয়ে | ঢ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ড’ এবং ‘ঢ’ অক্ষরের নামগুলো বেশ আধুনিক ও আন্তর্জাতিক অনুভূতি সম্পন্ন।
-
ডাশা : ঈশ্বরের উপহার।
-
ড্রীম : স্বপ্ন, অলীক কল্পনা।
-
ডেয়ান : নেত্রী।
-
ডোডলি : দয়াশীলা, সৃজনী, উদারতা, আনুগত্য, ঘরের সকলের আদুরী।
-
ড্যানিয়েলা : ঈশ্বরের উপহার।
-
ডরিস : উপহার।
-
ডালিয়া : এক ধরণের ফুল।
-
ডালি : উপহার, ভেট।
-
ডোনা : সম্ভ্রান্ত মহিলা।
-
ডোরা : ভিন্ন ভিন্ন রঙের চিত্র।
-
ডলি : ছোট্ট পুতুলের ন্যায়, অতীব মিষ্ট, পরমানন্দের প্রতীক।
-
ডেইজি : ঘাসের ফুল।
-
ডিম্পল : হাসিখুশি, টোলযুক্তা।
-
ডেলফিনা : ডলফিনের মহিলা।
-
ডিনা : ঈশ্বর বিচার দিয়েছেন।
-
ডোরথী : ঈশ্বর প্রদত্ত উপহার।
-
ড্যানিকা : সকালের তারা।
-
ড্রীয়া : উন্নত মহিলা।
-
ডেবরা : তারা বা নক্ষত্র।
-
ডোভ : সাদা পায়রা।
-
ডিয়ান : ঐশ্বরিক, স্বর্গীয়।
-
ডেইসী : দিনের সূচনা।
-
ডেমী : গ্রীক দেবী ডেমিট্রিয়ার ভক্ত।
-
ডাকোটা : বন্ধুসুলভ।
-
ডুয়া : প্রার্থনা।
-
ডায়না : ঐশ্বরিক, স্বর্গীয়, রোমানদের চন্দ্রদেবী।
-
ঢিটি : প্রতিবিম্ব, প্রার্থনা, চিন্তা, ভক্তি।
হিন্দু মেয়ে শিশুর নাম ত দিয়ে | থ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ত’ এবং ‘থ’ অক্ষরের নামগুলো ধ্রুপদী থেকে আধুনিক- সব ধরনেরই রয়েছে। এগুলি অর্থপূর্ণ ও শক্তিশালী।
-
তৃপ্তা : সন্তুষ্টি, সমাধান।
-
তরনপ্রীত : সঙ্গীতের মিষ্টতা।
-
তনীষা : যে সোমবারে জন্মগ্রহণ করেছে।
-
তানভী : উপাদেয়, সৌন্দর্যের দেবী, পরিচর্যা, প্রেমময়, শুভ হৃদয়, রশ্মি, উজ্জ্বলতা।
-
তুষারা : বরফে আবৃত, ঠাণ্ডা।
-
তারিণী : যে অন্যকে রক্ষা করে, দেবী কালী।
-
তোরা : পায়ের নূপুর, বিদ্যুৎ।
-
ত্রয়ম্বিকা : দেবী পার্বতীর এক নাম।
-
ত্রিবেণী : তিনটি পবিত্র নদীর সংগমস্থল।
-
ত্রিনয়নী : তিনটি চোখ আছে যার, দেবী দুর্গা।
-
ত্রিশা : ইচ্ছা, কুলীন।
-
থারা : ধন, তারা, বালীর স্ত্রী।
-
থামরা : সুন্দর পরী।
-
তন্ময়া : মগ্ন, তন্ময় হয়ে থাকা।
-
তন্ময়ী : পরমানন্দ।
-
তপনী : গোদাবরী নদীর এক নাম।
-
তপস্যা : ধ্যান, সাধনা।
-
তাপ্তী : একটি নদী, সূর্যের কন্যা।
-
তাপসী : সক্রিয়, তপস্যা করে যে নারী।
-
তরণী : নৌকা, পৃথিবী।
-
তারকা : তারা, নক্ষত্র, চোখের মণি।
-
তরনিজা : যমুনা নদীর একটি নাম।
-
তরলা : অমৃত, মৌমাছি।
-
তানিয়া : কন্যা।
-
তারা : নক্ষত্র।
-
তুলসী : পবিত্র গাছ, ঔষধি।
-
তানিশা : লক্ষ্য।
-
তিতিক্ষা : আলো, ধৈর্য, ক্ষমা।
-
তনুপ্রিয়া : সুন্দর শরীর আছে যার।
-
তরুণা : তরুণী, অল্পবয়স্কা।
-
তেজল : উজ্জ্বল, প্রতিভাশালী।
-
তেজসী : উজ্জ্বল, প্রতিভাশালী।
-
তিলোত্তমা : স্বর্গীয় অপ্সরা, অতিশয় সুন্দর।
-
তিস্তা : একটি নদী।
-
তাহিরা : পবিত্র, শুদ্ধ।
-
তালিয়া : আকাশের তারা।
-
তনুষ্কা : মধুর, মিষ্টি, সুন্দর।
-
তনিষ্কা : দেবী দুর্গার আর এক নাম।
-
তুলিকা : ছবি রং করার ব্রাশ।
-
তৃপ্তি : তৃপ্ত হওয়া, সন্তুষ্ট।
-
তৃষ্ণা : জলের তৃষ্ণা।
-
তনয়া : কন্যা, মেয়ে।
-
তন্বী : দেবী দুর্গা, সুন্দর ও কোমল নারী।
-
তেজস্বীনি : তেজময়, উজ্জ্বল, বুদ্ধিমান।
-
তুষ্টি : সমাধান, সন্তোষ।
-
তনিকা : অপ্সরা।
হিন্দু মেয়ে শিশুর নাম দ দিয়ে | ধ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘দ’ এবং ‘ধ’ অক্ষরের নামগুলো খুবই সমৃদ্ধ এবং এসব নামের মধ্যে রয়েছে দেবদেবীর নাম, নদীর নাম, গুণবাচক শব্দ ইত্যাদি।
-
দ্যুতি : কিরণ, শোভা, প্রকাশ।
-
দ্রোণী : দুই পর্বতের মধ্যবর্তী উপত্যকা বিশেষ।
-
ধ্রুবা : গানের ধুঁয়া।
-
দিলদরিয়া : সমুদ্রের ন্যায় উদার চিত্ত যার।
-
দুয়া : উপাসনা, আত্মসমর্পন।
-
দুনিয়া : বিশ্ব।
-
দয়াময়ী : দয়ালু, দয়াশীলা।
-
দোলন : দোল খাওয়া।
-
দুহিতা : কন্যা, নন্দিনী।
-
দিব্যাঙ্গী : মঙ্গলকারক দেহের অধিকারী।
-
দেবরূপা : বিশ্বের সেবার জন্য কোনও নারীর হৃদয়ের বাসনা।
-
দৃষ্টি : অবলোকন, দর্শন।
-
দয়িতা : স্নেহভাজন।
-
দময়ন্তী : প্রশংসনীয় ও বশীভূত, নলের স্ত্রী।
-
দীতা : দেবী লক্ষ্মীর অপর আরেক নাম।
-
দৈবিকী : ঐশ্বরিক শক্তি।
-
দেবমতি : ঈশ্বরের প্রতি ভক্তিমতী, পবিত্রা।
-
দারিকা : কুমারী।
-
দোলনচাঁপা : এক ধরণের ফুল।
-
দর্শিনী : আশীর্বাদধন্যা।
-
দক্ষকন্যা : সমর্থ নারী, দেবী দুর্গা।
-
দত্তা : দয়াময়ী, প্রদ্যোত, উপস্থাপিতা।
-
ধারা : স্রোত, অবিরত প্রবাহিনী।
-
ধন্যা : সৌভাগ্যশালিনী, সুযোগ্যা, মহিয়সী, ভাগ্যবতী।
-
ধর্মিষ্ঠা : ধর্মে নিষ্ঠা আছে যে নারীর।
-
দীপ্তা : উজ্জ্বল, দেবী লক্ষ্মী।
-
দিনা : স্বর্গীয়, শ্রেষ্ঠা।
-
দানিয়া : সুন্দর, আল্লাহর উপহার।
-
দীপজ্যোতি : প্রদীপের আলো।
-
দিব্যজ্যোত : ঈশ্বরের জ্যোতি, ঐশ্বরিক প্রকাশ।
-
দয়া : কৃপা।
-
দৈবী : দেবী, ধার্মিক।
-
দীক্ষা : ঈশ্বর প্রদত্ত উপহার।
-
দিশু : দিক, বিশ্বাসভাজন, স্নেহভাজন।
-
ধ্রুবিকা : বিশ্বাসী, দৃঢ় সংলগ্না।
-
দীপ্তি : আলোকপ্রভা।
-
দূর্বা : দেবতাকে উৎসর্গকৃত পবিত্র ঘাস বিশেষ।
-
দিশা : সঠিক দিক।
-
দিয়া : প্রদীপ।
-
দিতি : কশ্যপ মুনির পত্নী।
-
ধৃতি : ধৈর্য, সন্তোষ, অধ্যাবসায়, ধারণা।
-
দুর্গা : অজেয়, শিবপত্নী ভগবতী, পার্বতীর কল্যাণময়ী রূপ।
-
দেবযানি : স্নেহভাজন, শুক্রাচার্যের কন্যা, রাজা যযাতির পত্নী।
-
দেবী : ভগবতী, পূজানীয়া নারী, রাজমহিষী।
-
ধনিষ্ঠা : নক্ষত্র বিশেষ।
-
দীপিকা : জ্যোৎস্না।
-
দোয়েল : পক্ষি বিশেষ।
-
ধীরা : যে নারীর ক্রোধপ্রকাশ বুঝতে পারা যায় না, নির্ভীক, সাহসী।
-
দেবসেনা : প্রজাপতির কন্যা।
-
দেবকী : কৃষ্ণের মা।
-
ধনিকা : সমৃদ্ধশালিনী যুবতী।
-
দীপা : বাতি, দেওয়ালির উৎসব, লক্ষ্মী দেবী।
-
ধরণী : পৃথিবী, বসুন্ধরা।
-
দিগম্বরী : শিবপত্নী কালিকা দেবী।
-
দিপালি : প্রদীপের মালা বা সজ্জা, দেওয়ালি।
-
ধরিত্রী : ধরণী, মাটি, পৃথিবী।
-
দেবশ্রী : দেব-দেবীর সৌন্দর্য, দেবী লক্ষ্মী।
-
ধরণীসুতা : সীতা দেবী।
-
দীপশিখা : প্রদীপের শীষ।
-
দীপাবলী : আলোর উৎসব।
-
দয়াবতী : দয়াপরবশ।
-
দাক্ষায়ণী : প্রজাপতি দক্ষের কন্যা সতী।
-
ধারিণী : ধরা, পৃথিবী।
-
দিব্যা : ঐশ্বরিক।
-
ধাত্রী : পৃথিবী, শুশ্রুষাকারিণী।
-
দ্রৌপদী : রাজা দ্রুপদের কন্যা, পঞ্চপাণ্ডবের স্ত্রী।
-
দীপ্তিময়ী : ঊজ্জ্বল, দ্যুতিময়ী।
হিন্দু মেয়ে শিশুর নাম ন দিয়ে | ন দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ন’ দিয়ে শুরু হওয়া নামগুলো ছোট, মিষ্টি ও সহজে উচ্চারণযোগ্য। এই অক্ষরের নামের জনপ্রিয়তা অনেক বেশি।
-
নীতি : ন্যায়সঙ্গত বিধান।
-
নীরা : জলীয়।
-
নীরাজনা : দেবতার আরতি।
-
নম্রতা : শান্তভাব / কোমলভাব।
-
নয়নতারা : ফুলবিশেষ।
-
নয়না : মৎস্যবিশেষ।
-
নিতা : নিমন্ত্রণ।
-
নিধি : ভাণ্ডার।
-
নিবেদিতা : উৎসর্গ করা হয়েছে যাকে।
-
নিরঞ্জনা : নির্মলা।
-
নিশা : রাত্রি।
-
নীলম : মণিবিশেষ।
-
নীলা : মণিবিশেষ।
-
নীলিমা : নীলত্ব।
-
নূপুর : মঞ্জীর / ঘুঙুর।
-
নদিকা : লক্ষ্মী।
-
নন্দিতা : আনন্দিতা।
-
নন্দিনী : বশিষ্ঠের কামধেনু / দুহিতা / দুর্গার অষ্ট শক্তির একটি।
-
নবীনা : তরুণী।
হিন্দু মেয়ে শিশুর নাম প দিয়ে | প দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘প’ অক্ষরের নামগুলো খুবই পছন্দের। এতে রয়েছে দেবী লক্ষ্মী, পার্বতীর নাম থেকে শুরু করে আধুনিক নাম।
-
পূর্বী : একটি শাস্ত্রীয় রাগ।
-
প্রিশা : প্রিয়, প্রেম, ভগবানের উপহার।
-
পর্ণ : গাছের পাতা।
-
পর্ণিকা : ছোট পাতা, দেবী পার্বতী।
-
পরিধি : সীমা, ক্ষেত্র।
-
পৃথা : পৃথিবী।
-
প্রাপ্তি : লাভ করা।
-
প্রাশী : দেবী লক্ষ্মী।
-
পালবী : নতুন পাতা, কুঁড়ি।
-
পল্লবী : গাছের নতুন পাতা, কুঁড়ি।
-
পাবনী : যার স্পর্শ কোনো কিছুকে পবিত্র করে দেয়।
-
প্রত্যূষা : ভোরবেলা।
-
প্রণীতি : পরিচালনা, নেতৃত্ব, দিকনির্দেশ।
-
প্রিয়াংশী : চিন্তাশীল, অভিব্যক্তিপূর্ণ, কার্যকর, আধ্যাত্মিক।
-
পাখি : পাখি।
-
প্রণিকা : দেবী পার্বতী।
-
প্রণতি : প্রণাম, শ্রদ্ধা।
-
পাপড়ি : ফুলের পাপড়ি।
-
পরী : আকাশের সুন্দরী।
-
পিয়া : প্রেমিকা, ভালোবাসার যোগ্য।
-
পার্বতী : দেবী দুর্গা, মহাদেবের স্ত্রী।
-
পিহু : শব্দ, পাখির মিষ্টি ডাক।
-
পারভিন : তারার গুচ্ছ, একটি নক্ষত্রের নাম।
-
প্রভা : দীপ্তি, ছটা, উজ্জ্বলতা, আলো, আভা, দেবী দুর্গা।
-
পূবালী : পূর্ব দিকের বাতাস, প্রাচ্যের প্রথম সূর্যালোক।
-
প্রিয়া : প্রেমিকা, ভালোবাসার যোগ্য।
-
প্রীতি : প্রেম, ভালোবাসা।
-
প্রাঞ্জলি : স্ব-শ্রদ্ধাশীল, সৎ, সরল, আত্মমর্যাদাপূর্ণ।
-
পলক : চোখের পলক বা পাতা।
-
পুনম : পূর্ণিমা রাত।
-
প্রগতি : অগ্রগতি, এগিয়ে যাওয়া।
-
প্রজ্ঞা : বুদ্ধিমত্তা, জ্ঞান।
-
প্রকৃতি : পরিবেশ, সুন্দরতা, ব্যক্তিত্ব।
-
প্রাচী : পূর্ব দিক, সুগন্ধ।
-
পঙ্কজা : পদ্ম, দেবী লক্ষ্মীর আর এক নাম।
-
পঞ্চমী : দেবী পার্বতী, একটি তিথি।
-
প্রথমা : প্রথম, সবার থেকে এগিয়ে থাকে যে।
-
প্রতিভা : জাঁকজমক, মেধা, বুদ্ধি, উজ্জ্বলতা।
-
প্রতিমা : আয়নায় প্রতিবিম্ব, প্রতিফলন, আইকন, মূর্তি।
-
পদ্মা : একটি নদীর নাম।
-
পদ্মজা : পদ্ম থেকে উৎপন্ন, দেবী লক্ষ্মী।
-
পয়োজা : দেবী লক্ষ্মীর নাম।
-
পুষ্টি : দেবীর একটি রূপ, গণেশের স্ত্রী, অনুমোদন, পুষ্টি।
-
পবিত্রা : শুদ্ধ, পবিত্র, নির্দোষ।
-
পূজা : ঈশ্বরের পূজা বা আরাধনা।
-
পদ্মাবতী : দেবী লক্ষ্মী, পদ্মে আরোহণ করেন যিনি।
-
পালক : পাখির পালক, নরম।
-
পলাক্ষী : সাদা, শুভ্র।
-
পাপিয়া : পাখি।
-
পিঙ্কি : সবচেয়ে সুন্দর, সবচেয়ে ছোট আঙুল, গোলাপী রঙ, মিষ্টি।
-
পূজিতা : যাকে পূজা করা হয়, সম্মানীয়।
-
পদ্মিনী : পদ্মপুকুর, দেবী লক্ষ্মী এবং পার্বতীর নাম।
-
প্রিয়াংকা / প্রিয়াঙ্কা : যার কাজ সকলের প্রিয় বা পছন্দ হয়, রাজকুমারী।
হিন্দু মেয়ে শিশুর নাম ফ দিয়ে | ফ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ফ’ অক্ষরের নামগুলো তুলনামূলক কম কিন্তু এগুলোও মিষ্টি এবং অর্থপূর্ণ।
-
ফাল্গুনী : ফাল্গুন মাসে জন্ম যার, পূর্ণিমার দিন।
-
ফাগুনী : সৌন্দর্য, আকর্ষণীয়।
-
ফুলন : ফুল।
-
ফুলারা : দেবী, ফুল ফোটা।
-
ফরীনা : অন্ন, শস্য।
-
ফুলাঞ্জলী : ঈশ্বরের উদ্দেশ্যে ফুল প্রদান করা, অর্পিত।
-
ফুলমালা : ফুলের মালা, কোমলতা।
-
ফুলপ্রিয়া : ফুল ভালোবাসে যে।
-
ফুলবতী : কোমল, সৌম্য।
-
ফুলশ্রী : ফুলের মতো সুন্দর।
-
ফেয়রী : পরী, সৌন্দর্য।
-
ফুলকুমারী : ফুলেদের রাজকুমারী।
হিন্দু মেয়ে শিশুর নাম ব দিয়ে | ভ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ব’ এবং ‘ভ’ অক্ষরের নামের সংখ্যা অনেক। এখানে রয়েছে দেবী দুর্গা ও বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীর নাম থেকে শুরু করে প্রকৃতি ও গুণবাচক শব্দ।
-
বর্ষা : বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গ্রীষ্মের পরবর্তী ঋতু, বাদল ধারা।
-
বীথিকা : উভয়পার্শ্বে বৃক্ষসারি যুক্ত পথ বিশেষ।
-
বৈদর্ভী : বিশ্বনাথ কবিরাজের স্বীকৃত চারটি রীতির একটি হল বৈদর্ভী।
-
বেণী : নারীর সুন্দর কেশবিন্যাস।
-
বিভূষণা : অলংকার, শোভা।
-
বিজয়া : জয়, আশীর্বাদধন্যা, দুর্গার এক সখী।
-
ব্রাহ্মণী : একটি নদীর নাম, ব্রাহ্মণের পত্নী।
-
ভুবনমোহনী : ভুবনকে মোহিত করে যে নারী।
-
বৈভবী : ঐশ্বর্যশালী, মহামান্বিত।
-
বিষ্ণুপ্রিয়া : ভগবান বিষ্ণুর স্ত্রী (লক্ষ্মী দেবী)।
-
বীথি : পুষ্প গুচ্ছ।
-
ভার্গবী : কন্যারাশির ঋগ্বেদীয় নাম ভার্গবী। সবিতা বা দেবী লক্ষ্মীরও নাম।
-
বর্ণলিপি : লিপি।
-
বিভা : আলো, উজ্জ্বল, সুন্দর, মেধাবী।
-
ববিতা : ছোট্ট মেয়ে, মহৎ, শুদ্ধ।
-
বিমলা : পবিত্র, শুদ্ধ।
-
বনমালা : চমৎকার মালা।
-
বেলা : সুগন্ধি ফুল বিশেষ, সময়।
-
বর্ণালী : সূর্যের সাত রঙ।
-
ভ্রামরী : স্ত্রী মৌমাছিরূপী মা দুর্গা।
-
বিদ্যা : জ্ঞান, শিক্ষা।
-
বেনীশা : নিবেদিত, চমক।
-
বিনোদিনী : আনন্দোচ্ছল কন্যা, শ্রীরাধিকা।
-
ভুবনেশ্বরী : দশমহাবিদ্যার অন্যতমা, পৃথিবীর অধিশ্বরী।
-
বেদান্তিকা : বেদের অনুসরণকারিণী।
-
বাগেশ্রী : দেবী লক্ষ্মী, সৌভাগ্য, একটি রাগের নাম।
-
বিনীতা : বিনয়াণ্বিত, শান্ত।
-
বৃদ্ধি : বিকাশ, প্রগতি।
-
বরখা : জীবনদানকারিণী, বৃষ্টি।
-
বাহার : বসন্ত।
-
বসীমা : খুব সুন্দর, আকর্ষণীয়।
-
বাহা : সৌন্দর্য, তেজ, ধার্মিকতা।
-
বানো : মহিলা, রাজকুমারী।
-
বিবি : সম্ভ্রান্ত মহিলা।
-
বাদিয়া : সুরুচিপূর্ণা, মার্জিত।
-
বালিয়া : উত্তরাধিকারিণী।
-
বাদ্রা : পূর্ণ চাঁদ।
-
বারীনা : অমূল্য, অনন্য।
-
বীণা : বাদ্যযন্ত্র, প্রাজ্ঞ, দূরদর্শী।
-
বাণী : উপদেশপূর্ণ উক্তি, বিদ্যার দেবী সরস্বতী।
-
বিদিশা : গুরুতর মনোযোগী, ভাগ্যবতী, শিক্ষিত মহিলা।
-
বিতস্তা : একটি নদীর নাম।
-
বাসবদত্তা : বিনয়াণ্বিত, সংস্কৃত সাহিত্যের এক বিখ্যাত নায়িকা।
-
বরুণী : দেবী দুর্গা।
-
বৃন্দা : তুলসী, শ্রীরাধিকার দূতী।
-
বৈশাখী : বিশাখা নক্ষত্র যুক্ত পূর্ণিমা।
-
বিচিত্রা : বৈচিত্র।
-
বসুধা : পৃথিবী।
-
বহ্নিশিখা : আগুনের শিখা।
-
ভূমিজা : ভূমিতে জন্ম যার, দেবী সীতার আরেক নাম।
-
বিশালাক্ষী : দেবী দুর্গা।
-
ভারতী : দেবী সরস্বতী, জ্ঞান এবং বিদ্যার দেবী, ভারতের অধিষ্ঠাত্রী দেবী।
-
বিপাশা : পাঞ্জাবের একটি নদীর নাম।
-
বিজয়লক্ষ্মী : বন্ধুত্বপূর্ণ, উদার, আনন্দদায়ক।
-
বামা : সুন্দরী নারী, দেবী দুর্গা, দেবী লক্ষ্মী।
-
ভদ্রিকা : উদার, সদাশয়, শুভলক্ষণযুক্তা।
-
ভাগ্যশ্রী : সৌভাগ্যশালী, দেবী লক্ষ্মী।
-
বনিতা : নারী, ভার্যা, পত্নী, প্রিয়া।
-
বৈতরণী : উড়িষ্যার একটি নদী, পুরাণ মতে স্বর্গের একটি নদী।
-
বুলবুল : সুন্দর গান গাওয়া পাখি।
-
বিপুলা : প্রাচুর্য, ধরণী।
-
বলাকা : রবীন্দ্রনাথের অন্যতম বিশিষ্ট কাব্যগ্রন্থ, এর অর্থ হল বকের সারি, বোধি ও বুদ্ধি, জ্ঞান।
-
ভরণী : একটি নক্ষত্র বিশেষ।
-
বিভাবরী : রজনী, তারকাময় রাত্রি।
-
ভক্তি : শ্রদ্ধা, ঈশ্বর বা পূজনীয় ব্যক্তির প্রতি অনুরাগ।
-
ভরসা : আস্থা, আশা।
-
বাসন্তী : দুর্গার আরেক নাম, একটি রঙ বিশেষ, বসন্তকালীন।
-
ভাব্যা : দেবী দুর্গার অষ্টত্তর শত নামের একটি নাম।
-
ভৈরবী : ক্লাসিকাল সঙ্গীতের একটি সুর, দেবী দুর্গা, দেবী কালির একটি রূপ।
-
বিধি : দৈব, ভাগ্য, উপায়।
-
ভদ্রকালী : দুর্গা মাতার আরেক রূপ।
-
বলোরা : সাহসী নারী।
-
ভাষা : মুখের বুলি।
-
বিজলী : বৈদ্যুতিক বা তড়িৎ শক্তি।
-
বিন্দী : মহিলাদের ললাটের টিপ।
-
বহুলিকা : বিবর্ধিত করা।
-
বহুধা : একটি নদী।
-
বেদিকা : পূজা যজ্ঞ করবার জন্য প্রস্তুত পরিষ্কার উচ্চভূমি বা ভিত্তি, মহাবিশ্বের চেতনা।
-
ভাবনা : বিবেচনা, চিন্তা, ভাল অনুভূতি।
-
ভাগ্যলক্ষ্মী : ধনের দেবী।
-
ব্রজঙ্গনা : মাইকেল মধুসূদনের বিরোচিত এক অনবদ্য কাব্য, কৃষ্ণের লীলাক্ষেত্র ব্রজের নারী।
-
বন্যা : প্রবল স্রোতের জলপ্লাবন, বান।
-
বৈষ্ণবী : বিষ্ণুর উপাসক (স্ত্রীলিঙ্গে)।
-
বৃষ্টি : মেঘ থেকে জলবর্ষণ।
-
বসুন্ধরা : পৃথিবী।
-
বেহুলা : লক্ষীন্দরের স্ত্রী, সাধ্বী স্ত্রী চরিত্র।
-
বনলতা : বনের লতা, এই নামটি জীবনানন্দ দাশের এক বিখ্যাত কাব্য চরিত্র।
-
ভবানী : শিবপত্নী দেবী দুর্গা, বিজয়িনী।
-
ভূমি : মৃত্তিকা, সীতাদেবীর আরেক নাম।
-
ভানুমতী : ভাগ্যবতী, কান্তিমতী, সুন্দরী।
হিন্দু মেয়ে শিশুর নাম র দিয়ে | র দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘র’ অক্ষরের নামগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই অক্ষরে রয়েছে আধুনিক ও ধ্রুপদী নামের বিশাল ভাণ্ডার।
-
রুহমা : দয়া, কোন এক প্রকার।
-
রেশমা : রেশমের মতো, কোমল।
-
রুবৈনা : তেজময়, আলোকিত।
-
রূপা : মূল্যবান ধাতু, সৌন্দর্য।
-
রূপ : সৌন্দর্য।
-
রিম্পী : ভালোবাসার যোগ্য, আদুরে, সৌন্দর্য।
-
রূপজোত : সৌন্দর্য, আকর্ষণীয়।
-
রম্যা : সৌন্দর্য, আকর্ষণ।
-
রেখা : তারা, লাইন, শিল্পকলা, সৌন্দর্য, ঈশ্বরের হৃদয়, সীমা।
-
রোহিণী : একটি নক্ষত্র।
-
রিচা : মন্ত্র, স্তবগান, বেদের রচনা, দেবী সরস্বতীর একটি নাম, জ্ঞানের দেবী।
-
রূপসী : অপরূপ, সুন্দর।
-
রোজী : গাঢ় গোলাপী রঙ, সুন্দর, গোলাপ।
-
রবীনা : উজ্জ্বলতা, জ্যোতি।
-
রাগিণী : আকর্ষণীয় শব্দ, সুন্দর মনোহর সঙ্গীত, রাগ।
-
রিশা : পুণ্য, পবিত্র।
-
রায়া : প্রবাহ, স্বাধীন।
-
রাজশ্রী : রাজ পরিবার, জাঁকজমক।
-
রেবতী : শক্তি, নক্ষত্র।
-
রোমিলা : অভিনন্দন, সম্মান।
-
রীনা : অদ্ভুত, রত্ন।
-
রাইমা : আনন্দদায়ক, রোদ, সূর্যের আলো।
-
রজনী : রাত, এক প্রাচীন পবিত্র নদী।
-
রাখী : সুরক্ষার বন্ধন, বিশ্বাস করা।
-
রত্না : মূল্যবান পাথর, রত্ন।
-
রাত্রি : রাত।
-
রুবা : সুন্দর মুখ আছে যার, শাস্ত্র।
-
রিয়া : গায়িকা, ভালোবাসা, স্রোত, পৃথিবী।
-
রানী : রাজ্যের স্বামিনী।
-
রায়মা : প্রিয়, সুখী।
-
রিয়াংশী : আনন্দ, সুখ।
-
রূশিকা : শিবের দেওয়া বর থেকে জন্মানো, রমণীয়।
-
রিদা : আজ্ঞা পালন করে যে, সন্তুষ্ট।
-
রিয়ানা : সুন্দর, সঙ্গীতের প্রতি সমর্পিত।
-
রিয়াংশিকা : দেবী, শক্তি, সর্বোচ্চ।
-
রাব্যা : পূজনীয়, দেবী।
-
রেবা : নদী, তারা, চঞ্চল।
-
রাশী : মৃদ্ধি, ধন, জ্যোতিষ শাস্ত্রে জন্মের চিহ্ন।
-
রুহী : মহান, সৌন্দর্য, শুদ্ধ আত্মা।
-
রেণু : সৌন্দর্য, বিশ্ব, পৃথিবী, শিবের স্ত্রী, ফুলের পরাগ।
-
রিমা : সাদা হরিণ, সিদ্ধি অনুসরণ করে যে, লয়, কবিতা, রত্ন।
-
রিমি : মিষ্টি, সুন্দর, বৃষ্টির প্রথম ফোঁটা, প্রেমময় এবং যত্নশীল।
-
রিসা : হাসি।
-
রাহিনী : জ্ঞানের দেবী, জ্ঞান।
-
রাধেয়া : ঈশ্বরের শক্তি, প্রিয়।
-
রিমশা : ফুল, সৌন্দর্য।
-
রাধা : যোগমায়া, দেবী।
-
রশ্মি : আলো, প্রকাশ, জ্যোতি।
-
রশ্মিকা : উজ্জ্বলতা।
-
রুদ্রাংশী : শিবের অংশ, শক্তি।
-
রচিতা : নির্মিত, নতুন।
-
রুচিকা : উজ্জ্বলতা, আকর্ষণ।
-
রুচি : সুখ, ইচ্ছা, বাসনা।
-
রক্ষা : রক্ষা করা, সুরক্ষা।
-
রৌশনী : জ্যোতি, আলো।
-
রিধা : স্বীকৃতি, সন্তুষ্টি।
-
রীতি : পরম্পরা, মান্যতা।
-
রতি : সুখ, আনন্দ, কামদেবের স্ত্রী।
-
রোমা : পবিত্র, মহিমান্বিত, সুউচ্চ, দেবী লক্ষ্মী, সংবেদনশীল।
-
রায়না : রাণী, উচ্চ।
-
রুদিরা : লাল রঙ, সুশোভিত।
-
রুহিকা : ইচ্ছা, আকাঙ্ক্ষা।
-
রুবি : রত্ন, মূল্যবান পাথর।
-
রোমিসা : সৌন্দর্য, স্বর্গ।
-
রক্তিমা : দেবী, শক্তির রূপ।
-
রেহা : শক্তিশালী, তারা।
-
রুচিরা : সুন্দর, আত্মনির্ভর।
-
রবিজা : সূর্যের অংশ, উজ্জ্বল।
-
রবিনা : সূর্যের সাথে সম্বন্ধিত, উজ্জ্বল, জ্যোতি, আলো।
-
রাধিকা : রাধা।
-
রাধিনী : পূজনীয়, সমৃদ্ধ।
-
রুহানা : আত্মা, শুদ্ধতা, পবিত্রতা।
-
রাবিয়া : রাজকুমারী, রানী।
-
রূহানী : পবিত্র, সবার প্রিয়।
-
রুমায়সা : যে সবসময় খুশি থাকে, ফুল।
-
রোবিনা : খুশি, হাসিখুশি, ভালোবাসা।
-
রুশ্দা : খুশির খবর, প্রসন্নতা।
-
রুহিনা : মিষ্টতা, উজ্জ্বল, আলোকিত।
হিন্দু মেয়ে শিশুর নাম ল দিয়ে | ল দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘ল’ অক্ষরের নামগুলো অনেকটাই মিষ্টি ও সাবলীল।
-
লীনা : লয়প্রাপ্তা, স্নেহপূর্ণা, অনুগতা, মুক্ত স্বাধীন মানবী, ছোট্ট সুন্দর মেয়ে।
-
লহরিকা : সমুদ্রের ঢেউ।
-
লীলাবতী : দেবী দুর্গা, কৌতুকপূর্ণা।
-
লহরীলীলা : ঢেউয়ের খেলা।
-
লক্ষ্মীশ্রী : দেবী লক্ষ্মীর মত শ্রী, সৌভাগ্যবতী।
-
লীলাময়ী : দেবী।
-
লজ্জাবতী : লজ্জাশীলা।
-
লবঙ্গলতা : পুষ্প।
-
লোকপ্রিয়া : সকলের ভালোবাসার পাত্রী।
-
লহরী : সমুদ্রের ঢেউ।
-
লিখিতা : লেখা, লিখন।
-
লাভলী : সুন্দর, মিষ্টি।
-
লোচনা : উজ্জ্বল চোখের নারী।
-
লিপিকা : লেখনি, ছোট্ট চিঠি।
-
লুনা : চাঁদ।
-
লেখিকা : যিনি লেখেন।
-
ললিতা : সুন্দরী, রাধার অষ্টসখীর একজন, নগররাজের কন্যা।
-
লাস্যা : দয়াময়ী, দেবী পার্বতীর নৃত্য পরিবেশনা।
-
লিলি : ফুল বিশেষ।
-
লিপি : লিখিত পত্রাদি, বর্ণমালা, লিখন।
-
লাবণ্যময়ী : সৌন্দর্যশালিনী।
-
লেখা : লিখন, লিপি।
-
লীলা : ক্রীড়া।
-
লালিমা : রক্তিমা, বিষ্ণুর স্ত্রী।
-
লাবণ্য : সৌন্দর্য।
-
লোপামুদ্রা : অগস্ত্য মুনির স্ত্রী, শিক্ষিতা রমণী।
-
লক্ষ্মী : শ্রী, ভাগ্যের দেবী।
-
ললনা : সুন্দরী নারী।
-
লতা : বল্লরী, ব্রততী।
-
লাবণি : সৌন্দর্য, কান্তি।
-
লতিকা : ক্ষুদ্র লতা।
-
লাজবন্তী : লাজুক।
হিন্দু মেয়ে শিশুর নাম শ দিয়ে | শ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘শ’ অক্ষরের নামগুলো শান্ত, মিষ্টি ও সুরময়।
-
শিখা : আগুনের শিষ, চূড়া।
-
শিল্পী : কারিগর, খোদাইকারী, শিল্পের কাজ করেন যে নারী।
-
শারদী : কোজাগরী পূর্ণিমা।
-
শ্রেয়সী : শ্রেষ্ঠা, হিতকারিণী।
-
শ্রীলেখা : সুন্দর লেখা যে নারীর, ঈশ্বরের উপহার।
-
শিবানী : ভগবতী।
-
শ্বেতা : শুভ্র / সাদা।
-
শ্রীময়ী : সুতনু, মাধুর্যে পূর্ণা, শ্রীযুক্তা, দেবী লক্ষ্মী।
-
শঙ্করী : মঙ্গলদায়িনী, দেবী দুর্গা।
-
শিপ্রা : খাঁটি, পবিত্র, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে চম্বল নদীর শাখা।
-
শ্রীপর্ণা : পাতায় শোভিত গাছ, পদ্ম।
-
শিঞ্জিনী : নূপুর।
-
শেলী : ঢালু তৃণক্ষেত্র, তৃণভূমির কিনারা।
-
শতাব্দী : শতক।
-
শাশ্বতী : চিরন্তন, অবিনশ্বর।
-
শ্রীমতী : সৌভাগ্যবতী, দেবী লক্ষ্মী।
-
শ্রুতকীর্তি : প্রসিদ্ধা, কীর্তি যুক্তা।
-
শিউলী : ফুল।
-
শর্বরী : রাত্রি, রজনী।
-
শচী : শক্তিশালিনী, পরপোকারী, দেবরাজ ইন্দ্র পত্নী।
-
শাহানা : সঙ্গীতের রাগিণী বিশেষ।
-
শৈলজা : দেবী পার্বতী।
-
শম্পা : বিদ্যুৎ, বিজলী।
-
শুভেচ্ছা : শুভ ইচ্ছা বা বাসনা।
-
শর্মিলা : লাজুকী, স্বাচ্ছন্দী, আনন্দ, সুখ।
-
শান্তি : প্রশান্তি, স্বস্তি।
-
শ্যামা : কৃষ্ণবর্ণা স্ত্রী, মা কালী।
-
শমিতা : বিনাশিতা, নিবারিতা।
-
শ্যামলী : প্রাণবন্তা, তরুণী।
-
শুভমিতা : ভালো বন্ধু।
-
শশী : চন্দ্রমার ন্যায়।
-
শরণ্যা : রক্ষাকারিণী, আশ্রয়দানকারিণী, দেবী দুর্গা।
-
শিমরান : গূঢ় চিন্তাকারিণী, চর্চিতা, স্মরণীয়া।
-
শৈলী : ঐতিহ্য, রীতি।
-
শকুন্তলা : পক্ষীর দ্বারা সুরক্ষিতা, মেনকা ও বিশ্বামিত্রের কন্যা, দুষ্মন্ত-পত্নী।
-
শোভনা : নয়নাভিরাম, সৌন্দর্যময়।
-
শ্রদ্ধা : ভক্তি, সম্মান।
-
শ্রেয়া : শ্রেষ্ঠ, চমৎকার, মঙ্গলকারী, সমৃদ্ধি, দেবী লক্ষ্মী।
-
শুক্লা : শ্বেতবর্ণা।
-
শিল্পা : শিল্প থেকে, সুসমন্বিতা, ভাস্কর্য।
-
শোভা : সুশোভিতা, ঔজ্জ্বল্য, সৌন্দর্য।
-
শান্তা : শান্ত, ধীর স্বভাবের।
-
শতরূপা : বহু রূপে বিরাজিতা, দেবী হংসেশ্বরী, ব্রহ্মার কন্যা সাবিত্রী, রূপবতী।
-
শীলা : শান্ত, প্রস্তর, আদি, প্রকাশ।
-
শ্রী : লক্ষ্মী।
-
শ্রুতি : শ্রবণ, সূক্ষ্ণতম সংযোজক সুর, জ্ঞানী, বেদ জানেন যিনি।
-
শ্রীরূপা : সুন্দর রূপ যে নারীর।
-
শৈলা : পর্বতকন্যা।
-
শ্রাবণী : শ্রাবণ মাসে জন্ম যার, দেবী পার্বতী।
হিন্দু মেয়ে শিশুর নাম স দিয়ে | স দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘স’ অক্ষরের নামের সংখ্যা সবচেয়ে বেশি। এতে রয়েছে প্রকৃতি, দেবদেবী, গুণ, নদী ইত্যাদি নানা বিষয়ের নাম।
-
সুখরূপ : শান্তির প্রতিমূর্তি।
-
সিমরান : ধ্যান, স্মরণ করা।
-
সগুণ : ভাল গুণাবলীর অধিকারিণী, সুপ্রসন্না।
-
সুনয়না : সুন্দর চোখের নারী।
-
সানা : ঔজ্জ্বল্য, প্রভা।
-
সাধিকা : অর্জনকারিণী, সাধনকারিনী, সম্পাদিকা।
-
সুখমনি : হৃদয়ে শান্তি আনয়ণকারিণী।
-
সবরীত : ধৈর্যশীলা, সহনশালিনী।
-
সুনোরী : চমক, স্বর্ণ বা সোনার সমান।
-
সায়রী : গভীর সমুদ্র।
-
সোনাম : প্রতিভাবান, সৌভাগ্যবতী।
-
সৃজা : দেবী লক্ষ্মী, সৃষ্টিকারিণী।
-
সন্দীপা : উজ্জ্বল শিখা, সন্ধ্যার আলো।
-
সুবর্ণা : সুন্দর বর্ণযুক্তা।
-
সৌরভী : সুবাসিনী, সুগন্ধাযুক্তা।
-
স্বস্তিকা : শুভ, কল্যাণকারিণী।
-
সংস্কৃতি : শিক্ষা, বিদ্যাবুদ্ধির উৎকর্ষ।
-
সঞ্জিবনী : জীবনদায়িনী।
-
সমর্পিতা : ঈশ্বরের দান, সমর্পণ বা নিবেদন করে যে।
-
সুদীপা : শান্তির আলোক।
-
সায়ন্তনী : সন্ধ্যাকালীন, প্রদীপ।
-
সাগরিকা : সমুদ্রে জন্ম যার, ঢেউ।
-
সংযুক্তা : একত্রিতা, মিলিতা, সংযোগবিশিষ্ট।
-
স্বস্তি : শান্তি মঙ্গল সন্তোষযুক্ত অবস্থা।
-
সুচেতনা : চমৎকার বুদ্ধিমত্তা।
-
সুরচিতা : সুন্দর রচনা বা সৃষ্টি।
-
সঞ্চারী : সঙ্গীতের রাগিণীর তৃতীয় চরণ, সঞ্চারণশীল।
-
সৃজিতা : রচিতা, নির্মিতা।
-
সুদীপ্তা : আলোকিতা, উজ্জ্বল।
-
সজনী : সখী, প্রণয়িনী।
-
সুমনা : ফুল।
-
সায়ন্তিকা : গোধূলি।
-
সহেলী : বন্ধু।
-
সানভী : দেবী লক্ষ্মী, পার্বতী, আকর্ষণীয়, অপূর্ব।
-
সোনাল : মূল্যবান, স্বর্ণ সমান।
-
সহচরী : সঙ্গী, সাথী, বান্ধবী।
-
স্বপ্না : স্বপ্নের মত, কল্পনা করা।
-
সমাদৃতা : সমাদর প্রাপ্তা।
-
স্মৃতি : স্মরণপূর্বানুভূত বিষয়ে জ্ঞান।
-
সানন্দা : আহ্লাদিতা।
-
সুস্মিতা : সুন্দর মৃদুহাস্যময়ী রমণী।
-
স্বর্ণালী : সোনার মত।
-
সমৃদ্ধি : উন্নতি, শ্রীবৃদ্ধি।
-
সঞ্জনা : বিনম্রা, শান্ত, কোমল।
-
সর্বজয়া : সবকিছুকে জয় করে যে।
-
সুভাষিণী : মিষ্টভাষী নারী।
-
সৃজনী : নির্মাণকারিণী, রচনাকারিণী, সৃষ্টিশীলা।
-
সুচরিতা : সুন্দর স্বভাবের, সৎ চরিত্রের নারী।
-
সঞ্চিতা : সংগ্রহ।
-
সুতনু : সুন্দর দেহের অধিকারিণী।
-
সুদেষ্ণা : রাণী, বিরাট রাজার স্ত্রী।
-
সংকলিতা : সংগৃহীত, একত্রিত।
-
স্বাতী : নক্ষত্র বিশেষ।
-
সন্ধ্যা : সাঁঝ, গোধূলি, দিন ও রাতের মিলন।
-
সরমা : বিভীষণ পত্নী, কশ্যপ-কন্যা।
-
সুগন্ধা : সুবাস, সুন্দর গন্ধে ভরপুর।
-
সতী : স্বাধ্বী, পতিব্রতা, রমণী।
-
সংহিতা : বেদের মন্ত্রভাগ, স্মৃতিশাস্ত্র।
-
সৌদামিনী : বিদ্যুৎ, বিজলী।
-
সারঙ্গী : বাদ্যযন্ত্র বিশেষ।
-
সরস্বতী : বিদ্যার দেবী।
-
সখী : সহচরী।
-
সোনালী : সুন্দর রঙ, স্বর্ণবর্ণা।
-
সঞ্চয়িতা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত এক অনবদ্য কাব্যসংকলন, সংগ্রহ।
-
সৌম্যা : শান্ত ও সুন্দর।
-
সঙ্ঘমিত্রা : সমাজের বন্ধু, যে সহজেই সব শ্রেণীর মানুষের বন্ধু হয়ে উঠতে পারে।
-
সর্বাণী : ভবানী, দুর্গা।
-
সমাপ্তি : সমাপন, শেষ।
-
সুনিতা : ভালো নৈতিকতা আছে যার মধ্যে, চরিত্রবতী ও ভালো আচরণের নারী।
-
সৌন্দর্য : শোভা, মনোহারিতা।
-
সনাতনী : চিরস্থায়িনী।
-
সুরঞ্জিতা : শোভনরূপে রঞ্জিতা।
-
স্বর্ণলতা : সুন্দরী ললনা, আলোকতা।
-
সমৃদ্ধা : ঐশ্বর্যশালিনী, সম্পন্না।
-
সাথী : সহচরী, সঙ্গী।
-
সানিকা : বাঁশি, সানাই।
-
সপ্তমী : তিথি।
-
সারদা : দুর্গা, লক্ষ্মী, সরস্বতী।
-
সান্ত্বনা : আশ্বাসবাক্য, প্রবোধ দেওয়া।
-
সরলা : উদার, সহজ।
-
সরসী : সরোবর।
-
সুচিত্রা : সুন্দর চিত্র যার।
-
সাবিত্রী : জননী, মাতা।
-
সোহানা : সুতনু।
-
সুচেতা : উদারচেতা, সন্তুষ্টচিত্তা।
-
সম্পূর্ণা : পরিপূর্ণা।
-
সারণী : ক্ষুদ্র নদী।
-
সরোজিনী : পদ্মিনী, কমলিনী।
-
সাক্ষী : প্রত্যক্ষদর্শী, স্বয়ংদ্রষ্টা।
-
সরিৎ : নদী।
-
সরূপা : রূপবতী, সদৃশ।
-
সালংকরা : আভরণভূষিতা।
-
সর্বমঙ্গলা : দেবী দুর্গা।
-
সুনীতি : সুন্দর আচরণ যে নারীর।
-
সুমিতা : ভালো বন্ধু।
-
সন্দিপনী : উৎসাহ দানকারিণী।
-
স্বর্ণভা : সোনার মত উজ্জ্বল।
-
সুপ্রীতি : প্রেমময়ী।
-
সুহানি : আনন্দময়ী।
-
সুজাতা : সদ্বংশজাতা।
-
সুধা : অমৃত, জ্যোতস্না।
-
সুলক্ষণা : শুভ লক্ষণযুক্তা।
-
সুনয়নী : সুন্দর চোখের নারী।
-
সেবন্তী : উপাসনাকারী।
-
সোনিয়া : জ্ঞানী, আশাবাদী, স্বর্ণময়।
-
সুষমা : লাবণ্য, সৌন্দর্য।
-
স্তুতি : স্তব, প্রশংসা, গুণকথা।
-
সুরূপা : সুশ্রী, রূপবতী।
-
স্বাগতা : শুভাগমন।
-
সেমন্তী : সাদা গোলাপ।
-
সৃষ্টি : নির্মাণ, রচনা।
-
সিপ্রা : কটিবন্ধ, উজ্জয়িণীর কাছে প্রবাহিত এক নদী।
-
সিন্ধুজা : সমুদ্রকন্যা।
-
সূচনা : সূত্রপাত, শুরু।
-
সুপ্রভা : সুন্দর দীপ্তি বা প্রভা।
-
সৌমী : শান্ত মূর্তি।
-
স্বীকৃতি : স্বীকার করা, মেনে নেওয়া।
-
সীমা : অন্ত, প্রান্তভাগ, মর্যাদা।
-
সুরবালা : দেবকন্যা।
-
স্বর্ণ : সুবর্ণ, সোনা।
-
সুরুচি : উত্তম রুচিবিশিষ্টা।
-
সেঁজুতি : সাঁঝের বাতি।
-
সোহিনী : এক প্রকার রাগ।
-
সীতা : জানকী, রামচন্দ্রের পত্নী।
-
সুপর্ণা : সুন্দর পাতায় ভরা, পদ্ম, দেবী পার্বতী।
-
সুরেশ্বরী : দেবী দুর্গা, গঙ্গা।
-
সোমা : চন্দ্রমা, শান্ত, ধীরচিত্তা।
-
সাধ্বী : সতী, সৎচরিত্রা, দুর্গার আরেক নাম।
-
সাবিত্রী : সূর্যের অধিষ্ঠাত্রী দেবী, দেবী দুর্গা।
-
সুপ্রসন্না : অতিশয় প্রসন্না।
-
সংগীতা : স্বর্গীয় সুর বা সঙ্গীত।
-
সবিতা : সূর্য।
-
সুন্দরী : রূপবতী।
-
সুহী : সততার প্রতীক, চন্দ্রালোক।
-
সোনিকা : সোনার সমান আকর্ষণীয়, সুন্দর।
-
সন্তোষী : সন্তুষ্টি, সদা হাস্যময়ী, দেবী।
-
স্পৃহা : অভিলাষ, ইচ্ছা।
-
সাধনা : আরাধনা।
-
সুনিধি : সর্বসেরা, ভাগ্যবতী, বহুমূল্য ধন।
-
সোহা : ক্ষুদ্র নক্ষত্র বা ক্ষুদ্র গ্রহ।
-
সায়েশা : ঈশ্বরের ছায়া।
-
সুরভী : সুগন্ধাযুক্তা, পুরাণে বর্ণিত কামধেনু, নন্দিনীর মাতা।
-
সুপ্রিয়া : অত্যন্ত প্রিয়া।
-
সজনী : প্রাণদায়িনী, সখী।
-
সুনন্দা : সুন্দর স্বভাবের নারী, আনন্দময়ী।
-
সায়নী : গোধূলি, সুন্দর, বুদ্ধিমতী।
-
সুকৃতি : সৎ কর্মকারিণী, পুণ্যবতী, শুভ।
-
সুহাসিনী : সুন্দর হাসি যে নারীর।
-
সুকন্যা : সুন্দর মেয়ে।
-
স্মিতা : ঈষৎ হাস্যময়ী।
-
স্নিগ্ধা : মধুর, কোমল।
-
সুলোচনা : খুব সুন্দর চোখের নারী।
-
সোনাক্ষী : সোনার মত চোখ যার, সুন্দর চোখের নারী।
হিন্দু মেয়ে শিশুর নাম হ দিয়ে | হ দিয়ে হিন্দু মেয়েদের নামের তালিকা
‘হ’ অক্ষরের নামগুলো প্রাণবন্ত ও শক্তিময়। এতে রয়েছে হিরা, হেম, হিম প্রভৃতি শব্দের ব্যবহার।
-
হীর : শক্তিশালী, হীরা, রত্ন।
-
হিরনমা : সোনা দিয়ে তৈরি, সোনা।
-
হিতী : ভালোবাসে ও যত্ন করে যে, সবার কথা চিন্তা করে যে।
-
হীনা : হেনা, সুগন্ধ, মেহেন্দি।
-
হেমা : সোনা, সোনালী।
-
হেনা : নম্র, একটি ফুল।
-
হিমা : বরফ, ঠাণ্ডা, শীতল, চাঁদ।
-
হান্বী : মনের সৌন্দর্য।
-
হৃদি : মন, হৃদয়।
-
হৃদয়া : যার খুব পবিত্র ও দয়াশীল মন আছে।
-
হেমসিনী : যিনি রাজহাঁসে আরোহণ করেন, দেবী সরস্বতী।
-
হেমাঙ্গী : সোনার মতো বা সোনালী শরীর যার।
-
হিমাংশী : বরফ, তুষার।
-
হিমী : সোনালী, সুন্দর।
-
হেতিকা : সূর্যের কিরণ।
-
হেমলতা : স্বর্ণলতা।
-
হেমাক্ষী : সোনালী চোখ।
-
হৃদা : শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ।
-
হৃতিকা : আনন্দ, সুখদায়ক, যাকে পেয়ে কেউ সুখী হতে পারে।
-
হীরল : উজ্জ্বল।
-
হেমাগ্রী : দেবী পার্বতী।
-
হেমাভ : সোনার মতো, রুক্মিণী।
-
হেমংতী : সোনার মতো উজ্জ্বল, তেজ।
-
হংসিকা : রাজহাঁস, একজন সুন্দরী মহিলা, আকর্ষণীয়।
-
হিয়া : মন, স্মরণশক্তি।
-
হংসুজা : দেবী লক্ষ্মী।
-
হর্পিতা : সমর্পিত, নিষ্ঠা, যে কোনো কাজ করতে সক্ষম।
-
হর্ষদা : খুশি ছড়ায় যে, প্রসন্ন।
-
হশ্মিতা : প্রসিদ্ধ, বিখ্যাত।
-
হবিসা : দেবী লক্ষ্মী, পবিত্র জায়গা।
-
হেজেল : পথপ্রদর্শক, সঠিক পথ।
-
হেমানিকা : সুন্দর মহিলা, যার রঙ পরিষ্কার।
-
হেমীতা : সোনা, সোনার মতো মূল্যবান।
-
হেতল : বন্ধু, মিত্র, সাথী।
-
হেতনী : শক্তিশালী, মজবুত, সাহসী।
-
হিনয়া : উজ্জল, রত্ন।
-
হ্লাদিনী : খুব খুশি, বিদ্যুৎ, ইন্দ্রের বজ্র।
-
হিতিকা : ভগবান শিব, সকাল।
-
হৌরী : পরী, অপ্সরা।
-
হৃতিকা : সত্য, উদার, একটি ছোট নদী।
-
হিতাশা : যে সবার ভালো চায়, মঙ্গলকামনা।
-
হরিকা : দেবী পার্বতী, হিন্দু ধর্মের দেবী।
-
হনিষা : সুন্দর রাত, শান্তিপূর্ণ।
সাধারণ ভুল ও তার সমাধান: আপনার সন্তানের জন্য সঠিক নামটি বেছে নিন
শিশুর নাম নির্বাচন একটি আনন্দের বিষয় হলেও, কিছু সাধারণ ভুল থেকে দূরে থাকা জরুরি:
-
শুধু অর্থ দেখে নাম নির্বাচন করা: অনেক সময় শুধু অর্থ ভালো দেখে একটি নাম বেছে নেওয়া হয়, কিন্তু নামটির উচ্চারণ, দৈর্ঘ্য বা ভবিষ্যতে সামাজিক প্রেক্ষাপটে তা কেমন হবে সেদিকে খেয়াল রাখা হয় না। সমাধান: নামটি অর্থের পাশাপাশি উচ্চারণে সাবলীল, ছোট বা মাঝারি দৈর্ঘ্যের এবং সহজে মনে রাখার মতো কিনা সেদিকে খেয়াল রাখুন।
-
ট্রেন্ডি নামের পেছনে ছুটে যাওয়া: বর্তমানে জনপ্রিয় কোনো নাম বেছে নিলে ভবিষ্যতে তা হয়তো অনেকের একই নাম হয়ে পড়তে পারে, যা অনন্যতা হারিয়ে ফেলে। সমাধান: ট্রেন্ডের পাশাপাশি কিছুটা পুরনো বা কম ব্যবহৃত নামও বিবেচনা করতে পারেন। তবে নিশ্চিত হবেন যে নামটি অদ্ভুত বা হাস্যকর নয়।
-
পরিবারের সবাইকে না জানিয়ে নাম চূড়ান্ত করা: এটি পারিবারিক অশান্তির কারণ হতে পারে। সমাধান: নাম চূড়ান্ত করার আগে পরিবারের বড় এবং প্রিয়জনদের সাথে আলোচনা করুন। তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করুন।
-
ভবিষ্যতের কথা না ভাবা: একটি নাম বাচ্চা অবস্থায় সুন্দর শোনালেও বড় হয়ে পেশাগত বা সামাজিক জীবনে তা কেমন শোনাবে, সেটা ভেবে দেখা জরুরি। সমাধান: নামটি যখন আপনার মেয়ে বড় হবে, তখন তার নাম ধরে ডাকার সময় যেন কোনো অস্বস্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখুন।
হিন্দু মেয়েদের আধুনিক নামের তালিকা: আপনার মেয়ের জন্য ট্রেন্ডি কিছু নাম
বর্তমান সময়ে অভিভাবকরা এমন নাম পছন্দ করেন যা আধুনিক, সংক্ষিপ্ত এবং উচ্চারণে সহজ। এখানে তালিকা থেকে কিছু আধুনিক নাম তুলে ধরা হলো:
-
আয়না
-
আরিয়া
-
ইরা
-
কিয়া
-
কৃতী
-
জিয়া
-
নায়রা
-
পিয়া
-
মীরা
-
রায়া
-
রিয়া
-
লিয়া
-
শায়লা
-
সায়রা
-
সারা
-
হিয়া
এগুলি ছাড়াও আধুনিক নামের তালিকা থেকে আপনি আরও অনেক নাম পেতে পারেন।
ধর্মীয় ও সাহিত্যিক নাম: ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া
আপনি যদি আপনার মেয়ের নামের মধ্যে ধর্মীয় বা সাহিত্যিক ঐতিহ্য যুক্ত করতে চান, তাহলে নিচের নামগুলো আপনার পছন্দ হতে পারে:
-
অরুন্ধতী
-
আরাধ্যা
-
ঊর্মিলা
-
কাবেরী
-
গায়ত্রী
-
চারুলতা
-
জানকী
-
দাক্ষায়ণী
-
নিবেদিতা
-
পার্বতী
-
লাবণ্য
-
শকুন্তলা
-
সাবিত্রী
-
সীতা
শেষকথা
প্রিয় অভিভাবক, এই ছিল আমাদের বিশদ বিশ্লেষণ এবং হিন্দু মেয়েদের নামের তালিকা। ২৮০০টিরও বেশি নামের এই তালিকাটি আপনার মেয়ের জন্য একটি অনন্য, অর্থপূর্ণ ও সুন্দর নাম নির্বাচনের যাত্রাকে সহজ করবে বলে আমাদের বিশ্বাস। মনে রাখবেন, নাম সন্তানের পরিচয় এবং ভবিষ্যতের পাথেয়। তাই সময় নিয়ে, অর্থ, উচ্চারণ, পারিবারিক ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিন।
আমরা আশা করি, এই পোস্টটি আপনাকে সঠিক নাম নির্বাচনে সাহায্য করেছে। আপনার পছন্দের নামটি কমেন্টে জানাতে পারেন। আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পোস্টটি ভালো লেগে থাকে, তবে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।